সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাস্তার পাশে প্রায় আধ ঘণ্টা ধরে পড়ে থাকল রক্তাক্ত পুলিশকর্মীর দেহ৷ কেউ বাড়াল না সাহায্যের হাত৷ দুর্ঘটনাস্থলে দাঁড়িয়ে ছিলেন অবশ্য অনেকেই, তবে ‘বিরল’ এই মুহূর্তকে শুধুই মোবাইলে ছবি হিসেবে তুলে রাখার জন্য৷ অমানবিকতার এই চরম নিদর্শন দেখা গেল মাইসুরু-টি নারাসিপুরা রোডে৷
অফিসেই উদ্ধার মহিলা তথ্য-প্রযুক্তি কর্মীর দেহ, গ্রেফতার নিরাপত্তাকর্মী
জিপে করে যাচ্ছিলেন সাব-ইন্সপেক্টর মহেশ কুমার৷ প্রথমে উল্টোদিক থেকে আসা একটি বাইককে ধাক্কা মারে তাঁদের জিপটি৷ এরপরই নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় জিপের চালকের৷ আহত অবস্থায় জিপের ভিতরেই কাতরাচ্ছিলেন মহেশ৷ প্রায় আধ ঘণ্টা ধরে ওইভাবেই পড়েছিল তাঁর রক্তাক্ত দেহ৷ অনেক পথচারীই পাশেই দাঁড়িয়েছিলেন৷ তবে সাহায্যের জন্য নয়, এই দৃশ্যের ছবি তুলে রাখার জন্য৷
সাংবাদিকদের ‘দালাল’ বললেন কেজরি!
একটি সংবাদ সংস্থাকে মাইসুরুর এসপি জানান, প্রায় ২৫ মিনিট পর ঘটনাস্থলে গিয়ে পৌঁছয় পুলিশের দল৷ মহেশকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়৷ কিন্তু ততক্ষণে অতিরিক্ত রক্তক্ষরণের ফলে মৃত্যুর কাছে নতি স্বীকার করে ফেলেছেন মাইসুরু পুলিশের সাব-ইন্সপেক্টর৷ মাইসুরু পুলিশ হামেশা মানুষের মধ্যে সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে সচেষ্ট৷ বদলে কী এই পুলিশকর্মীর একটু মানবিক সাহায্য প্রাপ্য ছিল না? প্রশ্ন তুলেছেন অনেকেই৷
২০১৯-এর লোকসভা নির্বাচনেও কংগ্রেস-সপা জোটের ইঙ্গিত
সর্বশেষ খবর
-
‘হনুমান চালিশা পড়ছিলাম’, মোদির সঙ্গে কথায় চোখে জল ‘হিরো’ পাইলট মচ্ছরের
-
এনসিপিআইতে ভাঙন? জ্ঞানেশকে ভারতরত্ন ইস্যুতে ভিন্ন সুর সাংসদের গলায়
-
‘কোনও ভোটার বাদ যাবে না’, চাপের মুখে SIR শেষ হওয়া রাজ্যগুলিতে বিরাট অভিযান কমিশনের
-
একাদশ এবং দ্বাদশে শিক্ষক নিয়োগে বড় পদক্ষেপ! কবে ইন্টারভিউ? জানাল এসএসসি
-
শিবপ্রসাদকে আঠাশ নম্বর ব্যাঙ্ক ডাকাতির উসকানি যিশুর! প্রকাশ্যে ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’র ট্রেলার