সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিবাহ বিচ্ছিন্না স্ত্রীকে খোরপোশ দিতে হবে চার লক্ষ টাকা প্রতি মাসে। চমকে উঠলেন কি? এটাই কিন্তু খবর। আদালতের রায় অন্তত তাই বলছে। এখানেই শেষ নয়। স্ত্রী ও নাবালিকা মেয়েকে ছেড়ে চলে যাওয়ার শাস্তির ফলও ভোগ করতে হবে টাকা দিয়েই। আদালত বলেছে বছরে ওই টাকার পরিমাণ বাড়বে ১৫ শতাংশ করে।
[OMG! গরুর হাড় ও চামড়া নিয়ে ব্যবসা করত এই বিজেপি নেতা!]
এই সমস্যার মূলে একটি বিজনেস ম্যাগাজিন। সেই ম্যাগাজিনে স্বামীকে সুপার রিচের তকমা দেওয়া হয়েছে। যেখানে বলা হয়েছে স্বামীর ব্যবসার বার্ষিক আয় প্রায় হাজার কোটি টাকা। ফলে স্ত্রীকে এই পরিমাণ খোরপোশ দিতে তিনি বাধ্য। দিল্লির এক আদালতের এই রায়ে এখন মাথায় হাত ওই ব্যক্তির। আর শেষ দুই আর্থিক বছরে স্বামীর রোজগার যথেষ্ট বেড়ে গিয়েছে বলে পর্যবেক্ষণ আদালতের। অতএব প্রাক্তন স্ত্রী ও মেয়ের জন্য খোরপোষের পরিমাণ তাঁকে বছরে ১৫ শতাংশ হারে বাড়াতে হবে বলে রায়ে উল্লেখ করেছেন বিচারপতি নরোত্তম কৌশল।
[প্যারোলে মুক্তি পেয়ে সংশোধানাগারে ফেরেনি ৬৬৬ জন সাজাপ্রাপ্ত বন্দি!]
তবে আদালতের পর্যবেক্ষণ কিন্তু একেবারেই ভুল নয়। ওই ভদ্রলোকের পারিবারিক ব্যবসা সুপার রিচ ক্যাটাগরিতেই পড়ে। তাঁদের কারখানাগুলির মোট মূল্য ৯২১ কোটি টাকা। তাছাড়া তিনি তাঁর বাবার একমাত্র সন্তান। ফলে সব সম্পত্তি তারই। ২০১১-১২-য় তাঁর যে আয় ছিল, তার সঙ্গে ২০১২-১৩-র আয় তুলনা করলে দেখা যাচ্ছে, এই সময়ে তাঁর রোজগার দ্বিগুণের বেশি বেড়ে গিয়েছে।
[স্কুল চত্বরে বোমা, পড়ুয়াদের বাঁচাতে কী করলেন ‘দাবাং’ কনস্টেবল?]
অতএব স্বামীর ব্যবসার এই ফুলে ফেঁপে ওঠার ভাগ পাবেন স্ত্রী ও ছেলে মেয়েরাও। আবেদনকারিণী অভিযোগ করেন, ২০০৮ সালের মার্চ মাসে তাঁকে শ্বশুরবাড়ি থেকে বের করে দেওয়া হয়। খোরপোশ চেয়ে আদালতে যান তিনি। সেই শুনানি চলাকালীনই তাঁর স্বামী ২০১১ সালের জানুয়ারি মাসে বিবাহবিচ্ছিন্ন হতে চেয়ে আদালতে পিটিশন দাখিল করেন। এরপরই ওই মহিলা ট্রায়াল কোর্টে ফের খোরপোশের আবেদন করেন। আদালত সেই সময় জানায়, তাঁকে মাসে ১.২৫ লক্ষ টাকা করে খোরপোশ দিতে হবে। তবে সেই রায়ে সন্তুষ্ট ছিলেন না স্বামী। নতুন করে রায়কে চ্যালেঞ্জ জানিয়ে মামলা দায়ের করেন স্বামী।
[‘নামী অভিনেতাদের ফেয়ারনেস ক্রিমের প্রচার করা উচিত নয়’]
এবার ফ্যামিলি কোর্টে গিয়ে মহিলা বলেন, তাঁর স্বামী বিজনেস ওয়ার্ল্ড পত্রিকায় সুপার রিচ ক্যাটাগরিতে এসেছেন, তাঁর পারিবারিক ব্যবসার আর্থিক মূল্য ৯২১.২৮ কোটি টাকা, তাঁর বাড়ি ৫ তারা হোটেলের মত। অতএব তাঁকে মাসে মাসে তিনি অনায়াসে ৭ লক্ষ টাকা করে খোরপোশ দিতে পারেন। অবশ্য, স্বামীর অবশ্য দাবি, তিনি বেশ কয়েকটি সংস্থার ডিরেক্টর ঠিকই কিন্তু রোজগার মাসে মাত্র ৯০,০০০ টাকা!
সর্বশেষ খবর
-
‘প্রতীক’ চূড়ান্ত হলেই ‘কংগ্রেস’ নিয়ে সিদ্ধান্ত তৃণমূলের তৃতীয় পক্ষের
-
ব্রাজিল ম্যাচের গ্যালারি ভরাতে ভরসা তিন প্রধান! হাজার হাজার টিকিট দিচ্ছে ফেডারেশন
-
‘উপরওয়ালার বিচার, তৃণমূল মৃত-নির্মূল’, মমতার প্রতীক হাতছাড়ায় কটাক্ষ শমীকের
-
আমেরিকায় শিখ ট্রাক চালককে ১৭ বার ছুরিকাঘাত, ট্রাম্পের ‘মিস্টার সিং’ বিজ্ঞাপনের পরেই হামলা!
-
‘সরকার সব ফ্রি-তে দিতে পারে না’, UPI বিতর্কে সাফ কথা অশোক লাহিড়ীর, বললেন, ‘অভ্যাস হয়ে যাবে’