নগ্ন হয়ে মন্দিরে প্রবেশ। তারপর মূর্তি চুরি করে পুকুরে ঝাঁপ দেওয়ার অভিযোগ উঠল এক তরুণীর বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে হাদরাবাদে। মৃত্যু হয়েছে অভিযুক্তের। গোটা ঘটনাটিকে ঘিরে বাড়ছে রহস্য।
আরও পড়ুন:
পুলিশ সূত্রে খবর, মৃতার নাম তেজস্বিনী। তিনি একটি নামী তথ্যপ্রযুক্তি সংস্থায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসাবে কর্মরত ছিলেন। অভিযোগ, কয়েকদিন আগে তিনি তাঁর বাড়ির কাছে অবস্থিত দেবী আম্মভারুর মন্দিরে নগ্ন হয়ে প্রবেশ করেন। এরপর তিনি দেবীমূর্তি চুরি করে সামনের একটি পুকুরে ঝাঁপ মারেন। গোটা ঘটনায় হলস্থুল পড়ে যায়। লোকজনের চোখ এড়িয়ে কীভাবে মন্দির থেকে তিনি মূর্তিটি চুরি করলেন, তা এখনও স্পষ্ট নয়। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, ডুবুরি এবং উদ্ধারকারী দল। দীর্ঘক্ষণ তল্লাশির পর অবশেষ তেজস্বিনীর দেহ উদ্ধার হয়। তবে দেবী মূর্তিটির খোঁজ এখনও মেলেনি।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, তরুণী আত্মঘাতী হয়েছেন। কিন্তু কী কারণে তিনি এই চরম পদক্ষেপ করলেন, তা এখনও জানা যায়নি। নগ্ন হয়ে কেনই বা মন্দির থেকে মূর্তি চুরি করলেন, তা নিয়েও রয়েছে ধোঁয়াশা। বর্তমানে তদন্তকারীরা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন। জিজ্ঞাসাবাদ করছেন প্রত্যক্ষদর্শীদেরও।
সর্বশেষ খবর
-
বাংলায় বিনিয়োগে আগ্রহী আম্বানি, আসতে পারে প্রতিনিধি দল, বড় ঘোষণা শুভেন্দুর
-
সিএপিএফ মোতায়েন নিয়ে প্রশ্ন ডেরেকের, আলোচনা হবে সংসদীয় কমিটির বৈঠকে
-
উত্তরপ্রদেশের ধাঁচে বাংলাতেও হোক প্রতিরক্ষা শিল্প করিডর, আর্জি শমীকের
-
সংঘের সঙ্গে সমন্বয় বৈঠক রাজ্য বিজেপির, লক্ষ্মীবারে দিল্লিতে এক টেবিলে শমীক-শুভেন্দু
-
একবারেই কর্মীদের ৭ বছরের বকেয়া ডিএ মেটাবে সরকার, বড় সিদ্ধান্ত রাজ্যের