সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কলেজের বন্ধুকে যৌন নিগ্রহহের অভিযোগে এক ম্যানেজমেন্টের ছাত্রকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতের নাম মহম্মদ রিনিশ (২৭)। বাড়ি কেরলে। নিগৃহীত ছাত্রের অভিযোগের ভিত্তিতেই রিনিশকে গ্রেপ্তার করে গাচিবৌলি থানার পুলিশ। আদালতে তোলা হলে ধৃতকে পুলিশ হেফাজত দিয়েছেন বিচারক। ঘটনাটি ঘটেছে হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবাসনে।
[শীঘ্রই জেলবন্দিদের জন্য আসছে ডিজিটাল লাইব্রেরি]
পুলিশ জানিয়েছে, ধৃত ও নিগৃহীত দুই যুবক হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের আবাসিক ছাত্র। ধৃত রিনিশ এমবিএ প্রথম বর্ষের ছাত্র। অন্যদিকে বছর ১৯-র নিগৃহীত ছাত্র সমাজবিদ্যা নিয়ে পড়াশোনা করছেন। গত রবিবার রাতে ছাত্র আবাসনের নিজের ঘরেই ছিলেন ওই ছাত্র। এমন সময় সাড়ে এগারোটা নাগাদ আচমকাই তাঁর ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয় রিনিশ। অভিযোগ, কোনও রকম প্রতিরোধ করার আগেই তাঁর উপরে ঝাঁপিয়ে পড়ে ওই এমবিএ ছাত্র।
এই ঘটনায় নিগৃহীত ছাত্রের তরফে পুলিশের কাছে অভিযোগ জমা পড়েছে। সেই অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির ৩৭৭ ধারায় উল্লেখিত অস্বাভাবিক অপরাধের আওতায় অভিযোগ দায়ের করেছে পুলিশ।
[নকশালদের ভয়ে কাঁটা, মুক্ত কারাগারে না পাঠানোর করুণ আর্তি লালুর]
এই প্রসঙ্গে গাচিবৌলি থানার পুলিশ আধিকারিক জানিয়েছেন, তদন্ত রিপোর্ট অনুসারে নিগৃহীত ও ধৃত দুই ছাত্রই দীর্ঘদিন পরস্পর পরস্পরকে চেনে। তাদের মধ্যে বন্ধুত্বও রয়েছে। আমরা এই সংক্রান্ত আরও তথ্য খুঁজে বের করার চেষ্টা করছি। যা তদন্তের ক্ষেত্রে সহযোগিতা করবে।
সর্বশেষ খবর
-
ন’মাস ধরে যৌন নিগ্রহের শিকার! নাবালিকার সন্তান প্রসবের পর কু-কীর্তি ফাঁস, এন্টালিতে গ্রেপ্তার যুবক
-
দার্জিলিঙে রোপওয়ে করবে আদানিরা! শুভেন্দু সরকারের উদ্যোগে বঙ্গ পর্যটনে নতুন দিগন্ত
-
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে একজোট বিরোধীরা, অপসারণের দাবিতে এবার সংসদের দু’কক্ষেই ইমপিচমেন্ট প্রস্তাব!
-
দুধের তৈরি না হলে বলা যাবে না ‘পনির’, ভেজালের রমরমা রুখতে কড়া নিয়মের পথে কেন্দ্র
-
পুজোয় বাঙালির পাতে পড়বে না পদ্মার ইলিশ! রুপোলি শস্য রপ্তানিতে মেলেনি ছাড়পত্র