সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হায়দরাবাদে মর্মান্তিক ঘটনা। নিজের যমজ সন্তানকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল এক তরুণীর বিরুদ্ধে। পরে আত্মঘাতী হন তিনি! পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার ভোরে শহরের একটি আবাসন থেকে তিন জনের নিথর দেহ উদ্ধার হয়েছে। তরুণীর পরিবারের দাবি, তাঁকে হেনস্তা করত স্বামী। এর জেরে দাম্পত্য কলহ লেগেই থাকত। অভিযোগ, যুবকের প্ররোচনাতেই দুই সন্তানকে খুন এবং আত্মহত্যার ঘটনা ঘটেছে।
পুলিশ সূত্রে খবর, ঘটনাটি হায়দরাবাদের বলানগর এলাকার। মৃতা তরুণীর নাম চল্লারি শৈলক্ষ্মী। মঙ্গলবার ভোরে আবাসনের ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন তিনি। এরপর শৈলক্ষ্মীর ফ্ল্যাট থেকে উদ্ধার হয় তাঁর যমজ সন্তানের মরদেহ। প্রতিবেশীরা পুলিশকে খবর দেন। ঘটনার সময় বাড়িতে ছিলেন না তরুণীর স্বামী অনিল কুমার।
তদন্ত সূত্রে পুলিশ জানতে পেরেছে, দম্পতির এক ছেলে চেতনের কথা বলার সমস্যা ছিল। যা নিয়ে প্রায়ই উভয়ের মধ্যে অশান্তি হত। এর ফলেই কি মানসিক অবসাদে ভুগছিলেন শৈলক্ষ্মী? যদিও মৃতার বাবা-মায়ের অভিযোগ, জামাই অনিল প্রায়ই শৈলক্ষ্মীকে হেনস্থা করতেন। অনিলের বিরুদ্ধে এফআইআর দায়ের হওয়ার পরেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
সর্বশেষ খবর
-
পাহাড়ি পথে আচমকা ভূমিধস, তলিয়ে যেতে যেতেও বেঁচে ফিরলেন বাইকচালক! প্রকাশ্যে হাড়হিম ভিডিও
-
সাংসদ পদ থেকে ইস্তফার পরই বিদেশে রঙিন মেজাজে কোয়েল, টাইমস স্কোয়ারে কী করলেন?
-
‘সর্বভারতীয় নয়, এখন কালীঘাট তৃণমূল!’ বিধানসভায় কটাক্ষ শোভনদেবকে, পেলেন ‘পরামর্শ’
-
‘সংবাদের শিরোনামে থাকার চেষ্টা’, মহুয়ার আপত্তিকর মন্তব্যে বিঁধলেন জগন্নাথ
-
‘আমাদের দেশে বাঁচাও কঠিন,’ যুদ্ধবিধ্বস্ত কঙ্গোয় শান্তি ফেরাতে ফুটবলই অস্ত্র উইসাদের