Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৩ আষাঢ় ১৪৩৩
  • সোমবার
  • ২৯ জুন ২০২৬
Sovandeb Chatterjee

‘সর্বভারতীয় নয়, এখন কালীঘাট তৃণমূল!’ বিধানসভায় কটাক্ষ শোভনদেবকে, পেলেন ‘পরামর্শ’

শোভনদেব বলতে উঠে প্রথমেই বলেন, ' আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস...'। এরপরই শাসকদলের বিধায়কদের আসন থেকে কটাক্ষ ভেসে আসে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৯, ২০২৬, ২১:৩২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৯, ২০২৬, ২১:৩২

options
link
‘সর্বভারতীয় নয়, এখন কালীঘাট তৃণমূল!’ বিধানসভায় কটাক্ষ শোভনদেবকে, পেলেন ‘পরামর্শ’ zoom
ফাইল ছবি।

তৃণমূলের কোন শিবিরের কে বক্তব্য রাখবেন তা নিয়ে সোমবার তুমুল হট্টগোল হল রাজ্য বিধানসভায়। এই নিয়ে বচসায় জড়িয়ে পড়েন কালীঘাট তৃণমূল ও ঋতব্রত তৃণমূলের বিধায়করা। তৃণমূলের দুই শিবিরের এই ঝামেলার মধ্যে একের পর এক কটাক্ষ করতে দেখা যায় শাসক শিবিরের বিধায়ককে। শোভনদেব চট্টোপাধ্যায় বলতে উঠে ‘সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস’ বলে মন্তব্য করলে শাসকদলের এক বিধায়ক বলেন, ‘ওটা সর্বভারতীয় নয়, কালীঘাট তৃণমূল।’ তৃণমূলের এই ‘ঘরের ঝামেলা ঘরে’ মেটানোর পরামর্শ দেন শাসকদলের কয়েকজন বিধায়ক।

এদিন বিধানসভায় গুন্ডা দমন বিল নিয়ে কে কে বক্তব্য রাখবেন তার তালিকা স্পিকারের কাছে জমা দেন মুখ্য সচেতক আখরুজ্জামান। সেই তালিকায় নাম ছিল কালীঘাট তৃণমূলের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের। কিন্তু শোভনদেব জানান, তিনি এই বিষয়ে কোনও বক্তব্য রাখতে চান না। তিনি চান, তাঁর জায়গায় কুণাল ঘোষ বক্তব্য রাখুন। কিন্তু তাতে রাজি হননি স্পিকার। তিনি বলেন, যার নাম রয়েছে তাঁকেই বলতে হবে। তার জায়গায় অন্য কেউ বলতে পারবেন না। শোভনদেব বলতে উঠে প্রথমেই বলেন, ‘ আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস…’। এরপরই শাসকদলের বিধায়কদের আসন থেকে কটাক্ষ ভেসে আসে। বলতে বলতে থেমে যেতে বাধ্য হন শোভনদেব। বক্তব্য পেশ করা নিয়ে ঋতব্রত তৃণমূলের আখরুজ্জামানের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন কুণাল। এই নিয়ে তর্কাতর্কির মধ্যে, শাসকদলের বিধায়কদের তরফে বলতে শোনা যায়, নিজেদের ঘরের সমস্যা ঘরে মেটান। বিধানসভায় বসে ঝামেলা করবেন না।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এবিষয়ে পরিষদীয় মন্ত্রী শংকর ঘোষ শোভনদেবের উদ্দেশে বলেন, “আপনি দীর্ঘদিনের সদস্য। আপনি জানেন বিরোধী দলের মুখ্য সচেতক যে নাম জমা দেন, সেই নাম‌ই বক্তার তালিকায় রাখা হয়। এখানে শাসকদলের কিছু করার নেই। আপনি বরং বিষয়টি নিয়ে বিরোধী দলের মুখ্য সচেতকের সঙ্গে কথা বলুন।”

যদিও তালিকায় নাম থাকা সত্ত্বেও শোভনদেব গুন্ডা দমন বিল নিয়ে বক্তব্য রাখেননি। কুণাল ঘোষ তাঁর কাছে গিয়ে বক্তব্য রাখার জন্য অনুরোধও করেন। কিন্তু তা সত্ত্বেও রাজি হননি শোভনদেব। স্পিকারের অনুমতি না মেলায় বলতে পারেননি কুণালও।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.