Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৬ আশ্বিন ১৪৩৩
  • শনিবার
  • ৩ অক্টোবর ২০২৬
West Bengal Weather Update

বিহারের উপর ঘূর্ণাবর্ত! প্রভাব পড়বে পুজোর বঙ্গে? কবে বর্ষার বিদায়?

উত্তরের পাঁচ জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বৃষ্টি হবে বলে পূর্বাভাস।

নিরুফা খাতুন
নিরুফা খাতুন

শেষ আপডেট: অক্টোবর ৩, ২০২৬, ১১:৫৪

link
নিরুফা খাতুন
নিরুফা খাতুন

শেষ আপডেট: অক্টোবর ৩, ২০২৬, ১১:৫৪

options
link
বিহারের উপর ঘূর্ণাবর্ত! প্রভাব পড়বে পুজোর বঙ্গে? কবে বর্ষার বিদায়? zoom
ফাইল ছবি
Advertisement

বিহার, সংলগ্ন উত্তরপ্রদেশ এবং অসমে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। পুজোর মুখে ফের ভাসবে বঙ্গ? এখন লাখ টাকার প্রশ্ন এটাই। তবে আলিপুর আবহাওয়া দপ্তর এখনও নতুন করে বৃষ্টির কোনও পূর্বাভাস দেয়নি। বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও ভারী বর্ষণের কোনও সম্ভাবনা নেই বলেই পূর্বাভাস। আজ, শনিবার উপকূল ও সংলগ্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকবে। কলকাতায় বেলা বাড়লে মেঘলা আকাশের সম্ভাবনা। দু-এক পশলা হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে। শহরে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

হাওয়া অফিস জানিয়েছে, অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে বাংলায় বর্ষার বিদায়ের পর্ব শুরু হবে।  তবে একটি ঘূর্ণাবর্ত দানা বেঁধেছে। সেটি রয়েছে সেটি রয়েছে বিহার, উত্তরপ্রদেশ ও অসমের উপর। আজ, শনিবার দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর ও সংলগ্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকবে। অন্যান্য জেলাগুলিতেও সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই। তাপমাত্রার বড়সড়ো পরিবর্তন নেই। বেলা বাড়লে কলকাতায় দু এক পশলা হালকা বৃষ্টির হতে পারে। তবে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। রবিবার থেকে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনাও ক্রমশ কমবে। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকবে। সেই কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়তে পারে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

অন্যদিকে, উত্তরের পাঁচ জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বৃষ্টি হবে বলে পূর্বাভাস। রবিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কালিম্পং জেলাতে। সোমবার থেকে উত্তরবঙ্গেও বৃষ্টি কমার সম্ভাবনা রয়েছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.