সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কথা ছিল, পাঠনকোটে সন্ত্রাস হামলার ঘটনায় দুই দেশ যৌথ ভাবে তদন্ত করবে৷ সেইমতো পাকিস্তানের তদন্তকারীর দল ঘুরে গিয়েছিল পাঠানকোটে৷ দেশের মধ্যে প্রবল বিরোধিতা সত্ত্বেও সে অনুমতি দিয়েছিল কেন্দ্র সরকার৷ কিন্তু পরিবর্তে ভারতের তদন্ত্কারী দলকে এখনও পাকিস্তানে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি৷ এই ঘটনাতেই ক্ষুব্ধ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং৷
দুই দেশের যৌথ তদন্তের প্রতিশ্রুতিতে ইতিমধ্যেই হাত বাড়িয়েছে ভারত৷ তাহলে পাকিস্তান নয় কেন? এ প্রশ্নই এখন বড় হয়ে দেখা দিচ্ছে৷ এখনও পর্যন্ত ‘ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি’ বা এনআইএ-কে পাকিস্তানে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি৷ সন্ত্রাসের প্রশ্নে কেন পাকিস্তান সদর্থক ভূমিকা নিতে পারছে না সে প্রশ্নই উঠছে৷ ক্ষুব্ধ রাজনাথ জানান, যদি এনআইএ-কে পাকিস্তানে প্রবেশের অনুমতি দেওয়া না হয়, তাহলে বিশ্বাসঘাতকতাই করবে পাকিস্তান৷
পাঠানকোটে হামলার নেপথ্যে যে পাকিস্তানের হাত ছিল এ ব্যাপারে নিশ্চিত ভারত৷ আর তাই দুই দেশের যৌথ তদন্তে সায় দিয়েছিল কেন্দ্র৷ আশা করা গিয়েছিল, পাকিস্তান যে সন্ত্রাসকে সমর্থন করে না, এবার অন্তত সে প্রমাণ পাওয়া যাবে৷ কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে উল্টো ছবিটিই৷ ভারতে পাক-তদন্তকারী দল এলেও পাকিস্তানে এখনও যেতেই পারেননি ভারতীয় তদন্তকারী অফিসাররা৷ পুরো বিষয়টি যে ভারত ভালভাবে নিচ্ছে না, তা এদিন বুঝিয়ে দেন রাজনাথ৷ দুই দেশের মৈত্রীর সম্পর্কও যে এতে ব্যাহত হচ্ছে, তাও তাঁর কথাতেই স্পষ্ট৷ তাঁর এই মন্তব্যের পর পাকিস্তান কোনও পদক্ষেপ নেয় কি না, সেটাই দেখার৷
সর্বশেষ খবর
-
কেন্দ্রের অনুদানে কেনা যন্ত্রপাতি সরকারি স্বাস্থ্যকেন্দ্র থেকে ‘গায়েব’! কড়া শাস্তির নিদান স্বাস্থ্য দপ্তরের
-
স্ত্রী সুনীতা একা, কোমলকে আগলে গণপতি দর্শনে গোবিন্দা, ভগবানকে সাক্ষী রেখে প্রেমে সিলমোহর!
-
মাঝরাতে কমান্ডো অভিযান যোগীরাজ্যে! এনকাউন্টারে খতম স্ত্রী, পুত্র-সহ ২ পুরোহিত খুনে অভিযুক্ত
-
কিউবাকে ‘ব্যর্থ রাষ্ট্র’ বলে তোপ! রাষ্ট্রসংঘে ট্রাম্পের মন্তব্যের পরই ওয়াক আউট হাভানার
-
শিল্ডে প্রথম ম্যাচে মোহনবাগানের কাঁটা দুই প্রাক্তন, আজ কলকাতা লিগের ট্রফি দেবেন ক্রীড়ামন্ত্রী