সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গ্রামের শিশুদের জন্য মিনি লাইব্রেরির ব্যবস্থা করলেন আইআইটি গান্ধীনগরের পড়ুয়ারা৷ জানা গিয়েছে, গুজরাতের পালাজ প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ২৫০ শিশুর জন্য একটি ছোট লাইব্রেরির ব্যবস্থা করেছেন আইআইটির ছাত্ররা৷ পালাজ প্রাথমিক বিদ্যালয়ে এতদিন যে পাঠাগারটি ছিল, তাতে বইয়ের সংখ্যা ছিল বেশ কম৷ শুধু তাই নয়, ছাত্র-ছাত্রীরা এতদিন অবধি যে পাঠাগারের বই পেত, তাও খুব তাড়াতাড়ি ফিরিয়ে দিতে বাধ্য হত৷ তাদের লেখাপড়ার ইচ্ছা দেখেই মূলত স্কুলের ছাত্রদের জন্য নতুন পাঠাগার তৈরির ব্যবস্থা করেন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজির ছাত্ররা৷
জানা গিয়েছে, ছাত্র-ছাত্রীরা বহু বই সংগ্রহ করে পাঠাগারটি তৈরি করেছেন৷ পাঠাগারটিতে ১২ টি চেয়ার, তিনটি টেবিল এবং দুটি বইয়ের তাকের ব্যবস্থা করা হয়েছে৷ খুব অদ্ভুতভাবে বইয়ের তাকগুলিও কাগজ দিয়ে তৈরি৷ এমন সুন্দর পাঠাগার উপহার পেয়ে স্বভাবতই খুশি সেখানকার কিশোর পাঠকরা৷ বিভিন্ন মানুষের অনুদানের বই ছাড়াও এনসিইআরটি’র বইও রয়েছে এই পাঠাগারে৷ আইআইটি’র ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্রদের উদ্যোগেই এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানা গিয়েছে৷
সর্বশেষ খবর
-
পার্টি অফিসেই দুষ্কৃতীদের গুলিতে খুন উদ্ধব শিবিরের শিব সেনা নেতা! ব্যাপক উত্তেজনা মহারাষ্ট্রে
-
‘কিং ইজ রিটার্ন’, বক্সায় পৌঁছল বিহারের বাঘিনী, খাঁচাতেই খোশমেজাজে হলদে ডোরা-কাটা
-
ভোর হতেই খনি এলাকায় অ্যাকশনে ইডি! ঠিকাদারের বাড়িতে তদন্তকারীরা, বাইরে জওয়ানরা
-
জেন জি-র মনের কথা শুনবেন মুখ্যমন্ত্রী, সমাজ-সংসারে ‘আড়াল’ আদৌ সরে কি?
-
‘বিগ বসে’র মাঝেই এবার রাজনীতিতে দুর্নিবার-জীতু! কোন দলে দুই তারকা?