সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী দু’বছরের মধ্যে ভারত-বাংলাদেশ সীমান্ত পুরোপুরি ঘিরে ফেলা হবে বলে শনিবার জানাল স্বরাষ্ট্রমন্ত্রক৷
স্বরাষ্ট্রমন্ত্রকের সেক্রেটারি বর্ডার ম্যানেজমেন্ট সুশীল কুমার আজ বলেছেন, “২০১৭ সালের ডিসেম্বরের মধ্যে ফেন্সিংয়ের কাজ শেষ হয়ে যাবে৷ যদি দুই দেশের কোনও সীমান্তবর্তী অঞ্চলের উপর দিয়ে নদী বয়ে যায়, তাহলে সেই সব ক্ষেত্রকে চিহ্নিত করে বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হবে৷”
ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, পশ্চিমবঙ্গ-সহ সীমান্তবর্তী রাজ্যগুলির স্বরাস্ট্র দফতরের সঙ্গে অনবরত যোগাযোগ রেখে চলেছেন মন্ত্রকের কর্তারা৷ চিফ সেক্রেটারি ওয়াই পি সিং, দিজিপি কে নাগরাজ, বিএসএফ-এর আইজি বি সংগওয়ান ত্রিপুরা ও অসমের জেলাশাসকদের সঙ্গে কথা বলেছেন৷ ওই বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলির আধিকারিকরাও৷ বৈঠকের পর সুশীল কুমার জানিয়েছেন, কয়েকটি বিতর্কিত এলাকা নিয়ে ভারত সরকারকে বাংলাদেশের সঙ্গে কথা বলতে হবে৷ আলোচনার মাধ্যমেই সীমান্ত সমস্যার সমাধান হতে পারে৷
সর্বশেষ খবর
-
‘নাটক বন্ধ হোক’, কমিশনে ‘ভোটচুরি’ বিতর্কে টিএন সেশন তুলে কংগ্রেসকে পালটা বিজেপির
-
আগামী ৬ মাসে সুপার এল নিনো কাড়বে সাড়ে ৪ লক্ষ প্রাণ! রিপোর্ট ঘিরে আতঙ্ক
-
সলমনের রোষানলে খতম কেরিয়ার! ‘অভিশপ্ত’ ঐশ্বর্য অধ্যায় ভুলে প্রথমবার ভাইজানের পাশে বিবেক ওবেরয়
-
আয়ুষ্মানের কিনে দেওয়া রাইফেলে সাফল্য, এশীয় মঞ্চে সোনাজয়ী মেঘনার নেপথ্য কারিগর অভিনেতাই?
-
বিরাটই প্রেরণা রুপোর ছেলের, কুস্তির আখড়া থেকে শুটিংয়ে গিয়ে জোড়া রুপো হিমাংশুর