স্বাধীনতা দিবসের উপহার, মিলবে ৮৪,৮৭৬ নয়া চাকরি

নয়া সরকারি পদ গঠন করে চাকরির ব্যবস্থা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৬, ২০১৭, ০৮:৩০

options
link
স্বাধীনতা দিবসের উপহার, মিলবে ৮৪,৮৭৬ নয়া চাকরি

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শিক্ষিত অথচ বেকার যুবকদের জন্য সুখবর শোনাল তেলেঙ্গানা সরকার। রাজ্যের মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও মঙ্গলবার ঘোষণা করলেন, স্বাধীনতা দিবসের উপহার হিসাবে তিনি রাজ্যের যুবকদের জন্য আরও ৮৪,৮৭৬টি সরকারি চাকরির বন্দোবস্ত করবেন। রাজ্য সরকারের নয়া কর্মসংস্থান প্রকল্পে ইতিমধ্যেই প্রায় ২৭,৬৬০ জনের চাকরি হয়েছে বলে জানিয়েছেন তিনি। সবমিলিয়ে ১,১২, ৫৩৬ চাকরি দিচ্ছে তেলেঙ্গানা সরকার।

Advertisement

[লাদাখে ফের চিনা অনুপ্রবেশের চেষ্টা রুখে দিল ভারতীয় সেনা]

নয়া রাজ্য গঠনের পর মুখ্যমন্ত্রী লক্ষাধিক কর্মসংস্থানের আশ্বাস দেন। বিভিন্ন সরকারি ক্ষেত্রে রাজ্যের শিক্ষিত অথচ বেকার যুবকদের চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেন চন্দ্রশেখর। তাঁর স্বাধীনতা দিবসের ভাষণে সেই প্রতিশ্রুতির কথা উল্লেখ করে তিনি বলেন, ‘তেলেঙ্গানার জন্য আন্দোলনের সময় আমরা স্বপ্ন দেখেছিলাম, রাজ্যের লক্ষ লক্ষ বেকার যুবকদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করব। আপনাদের সবাইকে সেই স্বপ্নে শামিল করতে পেরে আমি গর্বিত। উন্নয়নের সুফল প্রত্যেকের ঘরে পৌঁছে দিতে আমাদের সরকার বদ্ধপরিকর।’

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

DHQTEH4UMAAgJLe

Advertisement

DHQTDPNVwAAn_TK

১৫ আগস্ট গোলকোন্ডা ফোর্টে জাতীয় পতাকা উত্তোলন করার পর নিজের ভাষণে বিরোধীদের তীব্র সমালোচনা করেন মুখ্যমন্ত্রী। বলেন, ‘পূর্বতন সরকার অখণ্ড অন্ধ্রপ্রদেশের গ্রামীণ অর্থনৈতিক ব্যবস্থাকে অবহেলা করেছে। কিন্তু নয়া তেলেঙ্গানা সরকার অর্থনীতির আশীর্বাদ পৌঁছে দিয়েছে রাজ্যের প্রত্যন্ত গ্রামেও। আন্তর্জাতিক স্তরের বিনিয়োগকারীরা তেলেঙ্গানায় বিনিয়োগ করতে আগ্রহ দেখাচ্ছেন।’ ইতিমধ্যেই রাজ্যে ১,০১,৭২২ কোটি টাকার বিনিয়োগ এসেছে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী। প্রায় তিন লক্ষ ব্যক্তিকে চাকরি ও ব্যবসার ছাড়পত্র দিয়েছে নয়া সরকার।

[ঢেলে সাজানো হচ্ছে দেশের উপকূলরক্ষী বাহিনীকে, বরাদ্দ প্রায় ৩২ হাজার কোটি]

স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.