চিনকে ছাপিয়ে এশিয়ার ‘সুপারপাওয়ার’ হয়ে ওঠার পথে এগিয়ে ভারতই

ফাঁকা বুলি নয়। অন্তত একটি ক্ষেত্রে চিনকে টেক্কা দেবে ভারত, কী জানেন?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৮, ২০১৭, ১০:২৭

options
link
চিনকে ছাপিয়ে এশিয়ার ‘সুপারপাওয়ার’ হয়ে ওঠার পথে এগিয়ে ভারতই

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চিনের সঙ্গে ভারতের সম্পর্ক আর তেমন সৌভাতৃত্বের নয়। কিছুদিন আগে উদ্ভূত ডোকলাম পরিস্থিতিতে তা রীতিমতো তলানীতে ঠেকেছে। শুধু সীমান্ত সমস্যা ভাবলে এই সমস্যার মূলে প্রবেশ করা যায় না। আসলে এর পিছনে রয়েছে অর্থনৈতিক কারণও। সম্প্রতি তা খোলসা করল ভিনদেশি সংস্থা ডেলোইট এলএলপি। সংস্থার দাবি, সার্বিক বৃদ্ধি বা গ্রোথ ইঞ্জিন হওয়ার নিরিখে খুব শিগগিরি চিনকেও ছাপিয়ে যাবে ভারত।

Advertisement

জানেন, লালসা চরিতার্থ করতে কীভাবে মহিলাদের ফাঁদে ফেলত রাম রহিম? ]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

আর্থিক ভিত্তিতে চিন যে এই মুহূর্তে গোটা বিশ্বের অন্যতম শক্ত ঘাঁটি তা অস্বীকার করার কোনও উপায় নেই। অতীতের রাজনৈতিক আদর্শ এখন মৃতপ্রায়। বদলে বিগত কয়েক দশকে চিন পণ্য উপাদন ও বিপণনে প্রায় নজিরবিহীন জায়গায় পৌঁছেছে। পুঁজির নিশ্চিন্ত আশ্রয়স্থল এ দেশ। কিন্তু এই পরিস্থিতি খুব বেশিদিন থাকার নয়। জোরাল প্রতিদ্বন্দ্বী হিসেবে খুব দ্রুত উত্থান হচ্ছে ভারতের। মার্কিন সংস্থাটির মতে, আগামী এক দশকে সার্বিক বৃদ্ধিতে চিনকেও ছাপিয়ে যাবে ভারত। ভারতে আর্থিক বৃদ্ধির হার এই মুহূর্তে গোটা বিশ্বকেই চমকে দিচ্ছে। নোট বাতিল, জিএসটির জোড়া ধাক্কায় খানিকটা বেসামাল হলেও জাতীয় অর্থনীতির শিরদাঁড়া নুয়ে পড়েনি। বরং বিশেষজ্ঞদের ধারণা, আগামী এক দশকের মধ্যে আর্থিক বৃদ্ধিতে তৃতীয় বৃহত্তম শক্তি হয়ে উঠবে ভারত। জাপান, জার্মানির মতো দেশকেও ছাপিয়ে যাওয়ার উজ্জ্বল হাতছানি ভারতের সামনে।

Advertisement

জঙ্গিদের হাওয়ালা মারফত টাকা জোগাচ্ছে রোহিঙ্গারা, উদ্বিগ্ন কেন্দ্র  ]

পাশাপাশি ডেলোইট এলএলপি-র মতে সার্বিক বৃদ্ধিতে চিনকেও টেক্কা দেবে ভারত। কেননা চিনের এখন বড় সমস্যা বয়স্ক নাগরিক। এশিয়ার বেশিরভাগ দেশেরই সংখ্যাগরিষ্ঠ নাগরিক বয়স্কের তালিকাভুক্ত। সেখানে ঠিক উলটো পরিস্থিতি ভারতে। দেশে তারুণ্যের আধিক্য। ফলে কর্মী বেশি। উৎপাদনও বেশি। শুধু তাই নয়, এই কর্মীরা রীতিমতো প্রশিক্ষিত। ফলে অনেকটাই সুবিধাজনক জায়গায় আছে ভারত। কর্মক্ষেত্রে মহিলাদের অংশগ্রহণ ভারতকে বাড়তি মাইলেজ দিচ্ছে। চিন, তাইওয়ান, সিঙ্গাপুরও বয়স্ক নাগরিকের সমস্যায় কাহিল। ফলত সংস্থার দাবি, এশিয়ার মোট ওয়ার্কফোর্সের বেশিটাই তৈরি করবে ভারত। এবং বর্তমানে যে প্রশিক্ষিত কর্মী আছে তার থেকে উন্নত প্রশিক্ষিত কর্মী পাওয়ার ফলেই ভারত এশিয়ার কর্মের মানচিত্রে বড় ভূমিকা পালন করবে। তাই চিন নয় আগামী দিনে এশিয়ার সুপারপাওয়ার উঠবে ভারতই।

গরুকে সম্মান জানালে কেউ হিংসাকে প্রশ্রয় দেয় না, জানালেন ভাগবত ]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.