সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিপ্লবের মৃত্যু নেই৷ কিন্তু একটা যুগে ইতি পড়ে৷ কিউবার প্রাক্তন প্রেসিডেন্ট কাস্ত্রোর প্রয়াণকে এভাবেই দেখছে গোটা বিশ্ব৷ আরও একধাপ এগিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানালেন, এদিন ভারত তার বড় বন্ধুকে হারাল৷
৯০ বছর বয়সে জীবনের যাত্রাপথে সমাপ্তি পড়ে কাস্ত্রোর৷ গোটা বিশ্ব তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ৷ পুঁজিবাদের বিরুদ্ধে যে সংগ্রামের আগুন তিনি জ্বালিয়েছিলেন, সমসময় থেকে সে আদর্শের গতিপথ ভাবীকালের ইতিহাসের দিকে৷ তিনি নিজেও বলতেন, তাঁর কাজের যত নিন্দাই হোক না কেন, একমাত্র ইতিহাসই তাঁকে সঠিকভাবে বিচার করবে৷ চিনে নেবে৷ এদিন তাঁকে বিশ শতকের আইকনিক ব্যক্তিত্ব হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানালেন, ভারত তার বড় বন্ধুকে হারাল৷ কিউবার প্রশাসন ও জনগণের পাশে থাকার বার্তাও দিয়েছেন তিনি৷
Fidel Castro was one of the most iconic personalities of the 20th century. India mourns the loss of a great friend.
Advertisement— Narendra Modi (@narendramodi) November 26, 2016
বিপ্লবী নেতার মৃত্যুতে শোকজ্ঞাপন করেন সিপিএমের পলিটব্যুরোর সদস্য সীতারাম ইয়েচুরি৷ জানালেন, তিন থেকে চারবার কাস্ত্রোর সঙ্গে দেখা হওয়ার সৌভাগ্য হয়েছে তাঁর৷ দ্বিতীয়বার দেখা হওয়ার সময় তিনি ভয়ে ভয়েই ছিলেন৷ কেননা নানারকম প্রশ্নে আগন্তুককে যাচাই করে নিতেন কাস্ত্রো৷ কিংবদন্তির জীবন চিরকালীন অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে বলেও জানালেন তিনি৷
Had fortune of meeting him 3-4 times. After 2nd time I was afraid of meeting him again, because he would bombard you with questions: Yechury pic.twitter.com/Mg7SOLYJpt
— ANI (@ANI_news) November 26, 2016
সর্বশেষ খবর
-
বেতনের নথি সইয়ে অনীহা প্রশাসকদের! পরিচালন সমিতি ভাঙায় সমস্যায় স্কুলের পার্শ্বশিক্ষকরা
-
রাম মন্দির দর্শনে বাধা কংগ্রেস নেতা অজয় রাইকে! অযোধ্যায় ‘গৃহবন্দি’ করল যোগীর পুলিশ
-
ছুটছেন এমবাপে-ডেম্বেলেরা, সুইডেনের বিরুদ্ধে নামার আগে দেশঁর মাথাব্যথা নিজের দলই!
-
‘একেবারে মেরুদণ্ডহীন-চটিচাটা’, মোদির প্রশংসা করতেই কেন কটাক্ষের শিকার মাধবন?
-
এখনও জ্বলছে হলদিয়া পেট্রোকেমিক্যাল, বন্ধ ট্রেন চলাচল, ক্ষোভে ফুঁসছেন শ্রমিকরা