সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশে প্রতিদিন পথদুর্ঘটনায় প্রাণ হারান অন্তত ৪০০ জন৷ বৃহস্পতিবার এমনই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করল কেন্দ্র সরকার৷
কেন্দ্রীয় সড়ক পরিবহনমন্ত্রী নীতিন গড়করি উদ্বেগের সুরে জানিয়েছেন, প্রতি ঘণ্টায় ৫৭টি পথদুর্ঘটনা ঘটে৷ তাতে অন্তত ১৭ জনের মৃত্যু হয়৷ যার অর্ধেকের বেশি ব্যক্তির বয়স ১৫-৩৪ বছর৷
কেন্দ্রীয় মন্ত্রী আরও জানান, তিনি এই তথ্যে ভীষণভাবেই মর্মাহত৷ তবে একইসঙ্গে তিনি দাবি করেছেন, পথদুর্ঘটনা কমাতে ইতিমধ্যেই কেন্দ্র কঠোর পদক্ষেপ করেছে৷ বেপরোয়া চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সব গুরুত্বপূর্ণ সড়ক ও হাইওয়েতে ক্যামেরা বসানো হবে৷ অভিযুক্তদের মোটা টাকা জরিমানাও করা হবে৷
পাশাপাশি, দেশ জুড়ে থ্রি-ডি বাম্পার বসানোরও সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।
সর্বশেষ খবর
-
নিউটাউনের পর পূর্বস্থলী! ঘরে তরুণীর দেহ, জেরায় অসঙ্গতি থাকায় আটক লিভ-ইন সঙ্গী
-
FCRA বিল নিয়ে তাড়াহুড়ো নয়, দরকারে ‘ঠান্ডা ঘরে’ পাঠাতে রাজি সরকার! দাবি সূত্রের
-
যন্তর মন্তর অতীত, এবার দেশজুড়ে নয়া কর্মসূচি ঘোষণা ‘আরশালো’দের, ফের বিক্ষোভের ছক?
-
ব্রিকসের পাশাপাশি দ্বিপাক্ষিক সফরেও তারেককে আমন্ত্রণ! হাসিনা-হাদি নিয়ে মন্তব্য দিল্লির
-
SIR-এ বাদ প্রকাশ রাজের নাম! ‘এবার খেলা হবে’, চ্যালেঞ্জ অভিনেতার