Lebanon

সংঘর্ষবিরতির মধ্যেই লেবাননে মারণ হামলা চালাচ্ছে ইজরায়েল, কী বলছে নয়াদিল্লি?

শুক্রবার ভোরে লেবাননের অন্তত দু’টি শহরে বোমাবর্ষণ করে ইজরায়েল। লাগাতার হামলায় ধ্বংস হয়ে গিয়েছে অসংখ্য বাড়িঘর। তবে ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি। ইজরায়েলি হামলার পালটা জবাব দিয়েছে ইরান মদতপুষ্ট লেবাননের সশস্ত্র বিক্ষুদ্ধ গোষ্ঠী হেজবুল্লা। এর আগে বুধবারও লেবাননে একের পর এক হামলা চালায় ইজরায়েল। সেই ঘটনায় মৃতের সংখ্যা ছাড়ায় ২৫০। আহত প্রায় ১ হাজার ১৬৫ জন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১০, ২০২৬, ১৯:৫০

options
link
সংঘর্ষবিরতির মধ্যেই লেবাননে মারণ হামলা চালাচ্ছে ইজরায়েল, কী বলছে নয়াদিল্লি?
লেবাননে ইজরায়েলি হামলায় মুখ খুলল ভারত।

সংঘর্ষবিরতির মাঝেই লেবাননে মারণ হামলা চালাচ্ছে ইজরায়েল। এখনও পর্যন্ত ২৫৪ জনেরও বেশি মানুষের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এই পরিস্থিতিতে মুখ খুলল ভারত। নয়াদিল্লি সাফ জানিয়ে দিয়েছে, ভারত এই ধরনের হামলাকে সমর্থন করে না। গোটা পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে বলেও জানিয়েছে কেন্দ্র।

Advertisement

শুক্রবার এই সংক্রান্ত একটি বিবৃতি জারি করেছেন বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। সেখানে তিনি বলেছেন, “লেবাননে হামলায় বহু সাধারণ নাগরিকের মৃত্যু হচ্ছে। এই ঘটনায় আমরা উদ্বিগ্ন। ভারত বিশ্বাস করে, যে কোনও সংঘাতে সবচেয়ে আগে সাধারণ নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করা উচিত।” তিনি আরও বলেন, “লেবাননে রাষ্ট্রপুঞ্জের অন্তর্বর্তীকালীন বাহিনী (ইউনিফিল)-তে সেনা সরবরাহকারী দেশ ভারত। সেই হিসাবে গোটা ঘটনায় আমরা যথেষ্ট উদ্বিগ্ন।” রণধীরের কথায়, “আমরা বিশ্বাস করি, সংঘাতে মধ্যেও আন্তর্জাতিক আইন মেনে চলা উচিত। একইসঙ্গে অন্য রাষ্ট্রের সার্বভৌমত্ব এবং অখণ্ডতাকে সম্মান করা উচিত।” তিনি বলেন, “লেবাননে ভারতীয় দূতাবাস সে দেশে বসবাসকারী ভারতীয়দের নিরাপত্তা এবং সুরক্ষা প্রদানের তাঁদের সঙ্গে যোগাযোগে রয়েছে।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

উল্লেখ্য, শুক্রবার ভোরে লেবাননের অন্তত দু’টি শহরে বোমাবর্ষণ করে ইজরায়েল। লাগাতার হামলায় ধ্বংস হয়ে গিয়েছে অসংখ্য বাড়িঘর। তবে ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি। ইজরায়েলি হামলার পালটা জবাব দিয়েছে ইরান মদতপুষ্ট লেবাননের সশস্ত্র বিক্ষুদ্ধ গোষ্ঠী হেজবুল্লা। এর আগে বুধবারও লেবাননে একের পর এক হামলা চালায় ইজরায়েল। সেই ঘটনায় মৃতের সংখ্যা ছাড়ায় ২৫০। আহত প্রায় ১ হাজার ১৬৫ জন। এই পরিস্থিতিতে লেবাননে ইজরায়েলি আগ্রাসন নিয়ে মুখ খুলল ভারত।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.