সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উরিতে তাঁদের ২০ জন সতীর্থ প্রাণ হারিয়েছেন৷ কিন্তু মৃত্যু তাঁদের মনোবল এতটুকু দমাতে পারেনি৷ বরং দ্বিগুণ আগ্রহে জ্বলে উঠেছেন ভারতীয় সেনারা৷ উরি হামলার পর পাকিস্তানকে দেওয়া ভারতীয় সেনার হুশিয়ারির ভিডিও রীতিমতো ভাইরাল নেটদুনিয়ায়৷
যে ভিডিও ছড়িয়েছে তাতে কয়েকজন সেনা যেন তামাম ভারতবাসীর মনের কথাটিই বলেছেন৷ উরিতে আক্রমণের পর দিকে দিকে প্রশ্ন উঠছে, এরপরও কী পাকিস্তানকে রেয়াত করা হবে? ঠিক এই পরিস্থিতিতেই সেনারা সাফ জানিয়ে দিলেন, কোনও রেহাই দেওয়া হবে না৷ তাঁরা চান, মানচিত্রটাকেই বদলে দিতে৷ আর সে মানচিত্রে কাশ্মীর থাকতে পারে, কিন্তু পাকিস্তান নয়৷ তাই সমস্বরে পাকিস্তানের নামনিশানা মুছে দেওয়ার হুশিয়ারি শোনা গেল সেনাদের গলায়৷ কূটনীতির তত্ত্বে যে ফয়সলাই হোক না কেন, পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় সেনার মনোভাব যে কতটা কঠোর তাই–ই চিনিয়ে দিল এ ভিডিও৷ সতীর্থদের মৃত্যু যে তাদের আরও আগ্রাসি করে তুলেছে তাও যেন জানা গেল৷
যেভাবে নেটদুনিয়ায় এ ভিডিও ছড়িয়ে পড়েছে, তাতে পরিষ্কার সারা দেশবাসীর মনের কথাটিই যেন বলে উঠেছে সেনারা৷ নিচের ভিডিওতেই দেখে নিন কতটা তেতে আছেন ভারতীয় সেনারা-
A brave message from our forces to cowards after #UriAttacks pic.twitter.com/wUqOW1zt2R
— Bobby Deol 📱 (@thebobbydeoll) September 19, 2016
সর্বশেষ খবর
-
‘হনুমান চালিশা পড়ছিলাম’, মোদির সঙ্গে কথায় চোখে জল ‘হিরো’ পাইলট মচ্ছরের
-
এনসিপিআইতে ভাঙন? জ্ঞানেশকে ভারতরত্ন ইস্যুতে ভিন্ন সুর সাংসদের গলায়
-
‘কোনও ভোটার বাদ যাবে না’, চাপের মুখে SIR শেষ হওয়া রাজ্যগুলিতে বিরাট অভিযান কমিশনের
-
একাদশ এবং দ্বাদশে শিক্ষক নিয়োগে বড় পদক্ষেপ! কবে ইন্টারভিউ? জানাল এসএসসি
-
শিবপ্রসাদকে আঠাশ নম্বর ব্যাঙ্ক ডাকাতির উসকানি যিশুর! প্রকাশ্যে ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’র ট্রেলার