Strait of Hormuz

ভারতীয় জাহাজে ‘বন্ধু’ ইরানের হামলা, হরমুজ নিয়ে বিশেষ সতর্কবার্তা নৌসেনার, ফের আক্রমণের আশঙ্কা?

এখনও অন্তত ১৪টি ভারতীয় জাহাজ ওই এলাকায় আটকে রয়েছে। সংঘর্ষবিরতি শেষ হওয়ার পর সেখানে হামলা আরও তীব্র হওয়ার আশঙ্কা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২০, ২০২৬, ১৬:৫২

options
link
ভারতীয় জাহাজে ‘বন্ধু’ ইরানের হামলা, হরমুজ নিয়ে বিশেষ সতর্কবার্তা নৌসেনার, ফের আক্রমণের আশঙ্কা?
গত শনিবার হরমুজ পেরনোর সময়ে আচমকাই হামলার মুখে পড়ে ভারতের দুই জাহাজ। প্রতীকী ছবি।

‘বন্ধু’ ইরানের সেনা গুলি চালিয়েছে ভারতীয় জাহাজ লক্ষ্য করে। এহেন ঘটনা মোটেই ভালোভাবে নেয়নি নয়াদিল্লি। ইরানের রাষ্ট্রদূতকে তলব করে ঘটনার জবাব চাওয়া হয়েছে। এহেন পরিস্থিতিতে হরমুজ প্রণালীর (Strait of Hormuz) আশেপাশে থাকা জাহাজের উদ্দেশে সতর্কবার্তা দিল ভারতীয় নৌসেনা। প্রসঙ্গত, ইরান-আমেরিকা যুদ্ধবিরতির মেয়াদ শেষ হচ্ছে মঙ্গলবার। তারপরে হরমুজে আক্রমণের ঝাঁজ আরও বাড়বে বলে আশঙ্কা। সেকারণেই ভারতীয় জাহাজগুলিকে সতর্ক করছে নৌসেনা।

Advertisement

গত শনিবার হরমুজ পেরনোর সময়ে আচমকাই হামলার মুখে পড়ে ভারতের দুই জাহাজ। ইরাক থেকে জ্বালানি ভরে ফিরছিল ভারতের দুই জাহাজ জাগ অর্ণব ও সামনার হেরাল্ড। জাহাজগুলির পেটে ছিল প্রায় ২০ লক্ষ ব্যারেল তেল। কিন্তু উত্তর ওমান উপকূলে পৌঁছতেই অতর্কিতে ওই দুই জাহাজের উপর হামলা চালায় ইরানের নৌসেনা। চলে গুলিবৃষ্টি। সূত্রের খবর, হামলার জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে জাগ অর্ণব নামের জাহাজটি। তবে সামনার হেরাল্ডের কোনও ক্ষয়ক্ষতি হয়নি।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এখনও অন্তত ১৪টি ভারতীয় জাহাজ ওই এলাকায় আটকে রয়েছে। সংঘর্ষবিরতি শেষ হওয়ার পর সেখানে হামলা আরও তীব্র হওয়ার আশঙ্কা। এহেন পরিস্থিতিতে ভারতীয় জাহাজগুলিকে নিরাপদ রাখতে সমস্ত রকম পদক্ষেপ করছে নৌসেনা।

গোটা বিষয়টিতে ক্ষুব্দ হয়ে ইরানের রাষ্ট্রদূতকে তলব করে ভারত। পরে তেহরানের তরফ থেকে বলা হয়, দুপক্ষের কথোপকথনের মধ্যে কিছু ফাঁক থেকে গিয়েছিল। তার ফলেই ভারতের জাহাজ লক্ষ্য করে আক্রমণ হয়েছে। তবে এই ভুল অনিচ্ছাকৃত। এহেন পরিস্থিতিতে সোমবার হরমুজ প্রণালী পার করা নিয়ে জাহাজগুলিকে বিশেষ নির্দেশিকা দিয়েছে ভারতীয় নৌসেনা। বলা হয়েছে, নৌসেনার তরফে বার্তা পেলে তারপরেই যেন জাহাজগুলি হরমুজ প্রণালী পার করে। ইরানের লারাক দ্বীপ থেকে যতটা সম্ভব দূরত্ব বজায় রাখতেও নির্দেশ দেওয়া হয়েছে ভারতীয় জাহাজগুলিকে।

Advertisement

উল্লেখ্য, হরমুজ প্রণালীর এক গুরুত্বপূর্ণ অংশ হল লারাক দ্বীপ। বিপুল পরিমাণে তেল রপ্তানি করা হয় এই দ্বীপ থেকে। সেকারণেই লারাক দ্বীপে মোতায়েন রয়েছে বিশাল নৌবাহিনী। ওই দ্বীপ থেকে জাহাজের উপরে হামলা চালাবে ইরান, এমন সম্ভাবনাই প্রবল। সেকারণেই ওই দ্বীপ সংলগ্ন জলপথ যতটা সম্ভব এড়িয়ে যেতে নির্দেশ দেওয়া হয়েছে। প্রসঙ্গত, এখনও অন্তত ১৪টি ভারতীয় জাহাজ ওই এলাকায় আটকে রয়েছে। সংঘর্ষবিরতি শেষ হওয়ার পর সেখানে হামলা আরও তীব্র হওয়ার আশঙ্কা। এহেন পরিস্থিতিতে ভারতীয় জাহাজগুলিকে নিরাপদ রাখতে সমস্ত রকম পদক্ষেপ করছে নৌসেনা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন