সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় পর্যটকদের জন্য সুখবর৷ ভারতীয় রেল এবার গ্লাস সিলিংয়ের অভিনব কোচ নিয়ে আসছে পর্যটনপ্রেমীদের জন্য৷ খুব দ্রুত এই পরিষেবা কার্যকর হবে বলে জানা গিয়েছে আইআরসিটিসির পক্ষ থেকে৷
ইন্ডিয়ান রেলওয়েজ ক্যাটারিং এবং ট্যুরিজম কর্পোরেশনের চেয়ারপার্সন এ কে মানোচা জানিয়েছেন, তিনি আশাবাদী এই অভিনব কোচ পরিষেবা বিশ্বের যেকোনও প্রান্ত থেকে পর্যটকদের আকর্ষণ করতে পারবে৷
এক একটি কোচ পিছু প্রায় ৪ কোটি টাকা খরচ করেছে ভারতীয় রেল৷ প্রকৃতিকে আরও নিবিড়ভাবে উপভোগ করার সুযোগ করে দিচ্ছে পর্যটকদের৷ ভারতীয় রেলের পরিকল্পনা মাফিক কাশ্মীরের কয়েকটি অঞ্চলে এবং বিশাখাপত্তনম থেকে আরাকু এই রুটেই প্রথম এই পরিষেবা চালু করবে রেল৷
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, এই বিলাসবহুল কোচে গ্লাস সিলিংয়ের সঙ্গে সামঞ্জস্য রেখেই আরও বিশ্বমানের পরিষেবা উপভোগ করবে যাত্রীরা৷
সর্বশেষ খবর
-
বাংলায় বিনিয়োগে আগ্রহী আম্বানি, আসতে পারে প্রতিনিধি দল, বড় ঘোষণা শুভেন্দুর
-
সিএপিএফ মোতায়েন নিয়ে প্রশ্ন ডেরেকের, আলোচনা হবে সংসদীয় কমিটির বৈঠকে
-
উত্তরপ্রদেশের ধাঁচে বাংলাতেও হোক প্রতিরক্ষা শিল্প করিডর, আর্জি শমীকের
-
সংঘের সঙ্গে সমন্বয় বৈঠক রাজ্য বিজেপির, লক্ষ্মীবারে দিল্লিতে এক টেবিলে শমীক-শুভেন্দু
-
একবারেই কর্মীদের ৭ বছরের বকেয়া ডিএ মেটাবে সরকার, বড় সিদ্ধান্ত রাজ্যের