সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের পরমাণু পরীক্ষা নিয়ে পাকিস্তানের অভিযোগ খারিজ করল মার্কিন মুলুক৷ নিউক্লিয়ার সাপ্লায়ারস গ্রুপে(এনএসজি) ভারতের অন্তর্ভুক্তির প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিল পাকিস্তান৷ তার জবাবে মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে জানিয়ে দেওয়া হল, এটা কোনও পরমাণু অস্ত্র সম্পর্কিত বিষয় নয়৷ সুতরাং নিউক্লিয়ার ক্লাবে ভারতের সদস্য হওয়া নিয়ে কোনও আপত্তি থাকার কথা নয়৷
সম্প্রতি ভারতের অগ্নি-২ মিসাইলের সফল উক্ষেপণ নিয়ে সরব হয়েছিল পাকিস্তান৷ তাদের দাবি ছিল, পরমাণু ক্ষেত্রে ভারতের এই পরীক্ষা-নিরীক্ষা দেশগুলির আন্তর্জাতিক সম্পর্কের ভরকেন্দ্রটিকেই নাড়িয়ে দেবে৷ পরমাণু ক্ষেত্রে ভারতের সাফল্য নিয়ে আন্তর্জাতিক মহলে সরবও হয়েছিল পাকিস্তান৷ এনএসজি গ্রুপে ভারতের যোগদানের প্রস্তাবনা নিয়েও অসন্তোষ প্রকাশ করেছিল তারা৷ কিন্তু সব অভিযোগ খারিজ করে মার্কিন প্রশাসনের তরফে জানিয়ে দেওয়া হল, এনএসজি পরমাণু অস্ত্র সম্পর্কিত সংস্থা নয়৷ বরং পরমাণু শক্তিকে কীভাবে সভ্যতার কল্যাণে ব্যবহার করা যায় তার জন্যই বিভিন্ন দেশ এখানে সামিল হয়েছে৷ সেক্ষেত্রে মিসাইল প্রযুক্তিতে এগিয়ে থাকা ভারতের এই ক্লাবে সদস্য হওয়া নিয়ে কোনও সমস্যা থাকতেই পারে না৷
২০১৫ তে ভারত সফরে এসে মার্কিন প্রেসিডেন্ট ওবামাও ভারতের এই ক্লাবে সদস্য হওয়ার ব্যাপারে তাঁর আস্থা জানিয়ে গিয়েছিলেন৷ এনএসজি-র আগামী সম্মেলনে ভোটাভুটির মাধ্যেমেই ঠিক হবে, ভারত এই ক্লাবের সদস্য হবে কি না৷ পাকিস্তানের অভিযোগ সে পথে অন্তরায় সৃষ্টি করেছিল৷ কিন্তু এনএসজি-তে ভারতের যোগ দেওয়া যে স্রেফ সময়ের অপেক্ষা আমেরিকার এই জবাবেই তা স্পষ্ট৷
সর্বশেষ খবর
-
কেন্দ্রের অনুদানে কেনা যন্ত্রপাতি সরকারি স্বাস্থ্যকেন্দ্র থেকে ‘গায়েব’! কড়া শাস্তির নিদান স্বাস্থ্য দপ্তরের
-
স্ত্রী সুনীতা একা, কোমলকে আগলে গণপতি দর্শনে গোবিন্দা, ভগবানকে সাক্ষী রেখে প্রেমে সিলমোহর!
-
মাঝরাতে কমান্ডো অভিযান যোগীরাজ্যে! এনকাউন্টারে খতম স্ত্রী, পুত্র-সহ ২ পুরোহিত খুনে অভিযুক্ত
-
কিউবাকে ‘ব্যর্থ রাষ্ট্র’ বলে তোপ! রাষ্ট্রসংঘে ট্রাম্পের মন্তব্যের পরই ওয়াক আউট হাভানার
-
শিল্ডে প্রথম ম্যাচে মোহনবাগানের কাঁটা দুই প্রাক্তন, আজ কলকাতা লিগের ট্রফি দেবেন ক্রীড়ামন্ত্রী