Indore

সন্তানদের স্কুলে পৌঁছে বাড়ি ফিরেই স্ত্রীকে কুপিয়ে খুন স্বামীর! তারপর…

পুলিশ সূত্রে খবর, মৃতের নাম ঊর্মিলা সাইনি। তিনি ডাক বিভাগে কর্মরত ছিলেন। প্রাথমিকভাবে জানা গিয়েছে, বিয়ের কয়েক বছর পর থেকেই স্বামী-স্ত্রী’র মধ্যে অশান্তি শুরু হয়। নিত্যদিনই দু’জনের বচসা লেগে থাকত।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১২, ২০২৬, ১৮:২৩

options
link
সন্তানদের স্কুলে পৌঁছে বাড়ি ফিরেই স্ত্রীকে কুপিয়ে খুন স্বামীর! তারপর…
হাওড়ার নাবালিকা খুনে সিসিটিভি ফুটেজ সংগ্রহ পুলিশের। প্রতীকী ছবি

স্ত্রীকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ইন্দোরে (Indore)। অভিযুক্তের নাম অখিলেশ সাইনি। পেশায় তিনি একজন ব্যবসায়ী। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে খবর, মৃতের নাম ঊর্মিলা সাইনি। তিনি ডাক বিভাগে কর্মরত ছিলেন। প্রাথমিকভাবে জানা গিয়েছে, বিয়ের কয়েক বছর পর থেকেই স্বামী-স্ত্রী’র মধ্যে অশান্তি শুরু হয়। নিত্যদিনই দু’জনের বচসা লেগে থাকত। কিন্তু সন্তানদেরল চোখের দিকে চেয়ে সংসারে থেকে গিয়েছিলেন ঊর্মিলা। কয়েকদিন আগে অখিলেশ সন্তানদের স্কুলে পৌঁছতে গিয়েছিলেন। অভিযোগ, ফিরে এসে তিনি তাঁর স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করেন। এরপর তিনি সেখান থেকে চম্পট দেন। সন্তানরা বাড়ি ফিরে দেখে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে মায়ের নিথর দেহ।     

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

জানা গিয়েছে, ঘটনার দিন অখিলেশ তাঁর এটিএম কার্ড সন্তানদের দিয়েছিলেন। জানিয়েছিলেন পিন নম্বরও। শুধু তাই নয়, স্কুল ছুটির পর তাদের বাড়ি না ফিরে তাদের কাকিমার বাড়ি যেতে বলেছিলেন। পাশাপাশি, জানিয়েছিলেন, উর্মিলাকে নিয়ে তিনি কাজে বেরোবেন। কিন্তু আসলে তিনি তাঁর স্ত্রীকে খুনের পরিকল্পনা করে। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। দেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অভিযুক্তের খোঁজে শুরু হয়েছে তল্লাশিও। কিন্তু কী কারণে তিনি তাঁর স্ত্রীকে খুন করলেন, তা এখনও স্পষ্ট নয়।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.