দিনের পর দিন চলছিল অত্যাচার। মুখ বন্ধ রেখে সমস্ত কিছু সহ্য করে নিচ্ছিলেন। দিনে দিনে বাড়তে থাকে অত্যাচারের মাত্রাও। এরমধ্যেই ‘কালো জাদু’র নামে বউমাকে জোর করে গোমূত্র খেতে বাধ্য করলেন শ্বশুর। যিনি কিনা শিবসেনার উদ্ধব শিবিরের প্রাক্তন একজন সাংসদ। ইতিমধ্যে প্রাক্তন ওই সাংসদ বিনায়ক রাউতের বিরুদ্ধে মহারাষ্ট্র পুলিশে অভিযোগ দায়ের করেছেন পুত্রবধূ। একইসঙ্গে বিনায়কের ছেলে তথা কাউন্সিলর গীতেশ রাউতের বিরুদ্ধেও অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে নাম রয়েছে দুই তান্ত্রিকেরও। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
মহারাষ্ট্রের রাজনীতিতে উদ্ধব ঠাকরের ঘনিষ্ঠ নেতা হিসাবে পরিচিত বিনায়ক রাউত। রয়েছে যথেষ্ট প্রভাবও। শিন্ডে এবং উদ্ধবের মধ্যে চলা সংঘাতের সময় বিনায়ককে ঘিরেও চর্চা হয়।
আরও পড়ুন:
বিনায়কের পুত্রবধূ গিরিজা রাউতের অভিযোগ, বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠানের দোহাই দিয়ে শ্বশুরবাড়ির লোকজন তাঁকে জোর করে গোমূত্র খাওয়াতে বাধ্য করতেন। এখানেই শেষ নয়, নিয়মিতভাবে তাঁর উপর ‘কালো জাদু’ করা হতো বলেও অভিযোগ। এমনকী এক তান্ত্রিকের কথায় মাথার চুল পর্যন্ত কেটে নেওয়া হয়েছিল বলেও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন গিরিজা রাউত। সবকিছুর সীমা পার করে যায় শুক্রবার! তান্ত্রিকের কথায় জোর করে গোমূত্র খেতে বাধ্য করেন বিনায়ক রাউত। প্রতিবাদ জানালে তাঁকে মারধর করা হয় বলেও অভিযোগ।
এরপরেই স্থানীয় কাপুরবাউডি থানায় শিবসেনার উদ্ধব শিবিরের প্রাক্তন সাংসদ বিনায়ক রাউত, তাঁর ছেলে-সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন গিরিজা রাউত। ‘অ্যান্টি-সুপারস্টিশান অ্যাক্ট’-এর অধীনে মামলা রুজু করা হয়েছে। বলে রাখা প্রয়োজন, মহারাষ্ট্রের রাজনীতিতে উদ্ধব ঠাকরের ঘনিষ্ঠ নেতা হিসাবে পরিচিত বিনায়ক রাউত। রয়েছে যথেষ্ট প্রভাবও। শিন্ডে এবং উদ্ধবের মধ্যে চলা সংঘাতের সময় বিনায়ককে ঘিরেও চর্চা হয়। যদিও শেষমেশ উদ্ধব ঠাকরের সঙ্গেই থাকার সিদ্ধান্ত নেন। সেই বিনায়কের কীর্তিতে মহারাষ্ট্রের রাজনীতিতে তীব্র চাঞ্চল্য ছড়াল।
সর্বশেষ খবর
-
ফের রণক্ষেত্র মণিপুর, স্কুলের প্রধানশিক্ষক-সহ ৫ জনের রক্তে লাল হল মাটি!
-
‘বেঁচে আছে তো?’ বেড়াতে গিয়ে বিধ্বস্ত নেপালে নিঁখোজ কলকাতার ৬! উৎকণ্ঠায় পরিবার
-
মুহূর্তে ‘জলরাক্ষস’ গ্রাস করল স্ত্রী-পুত্রকে! নেপালের ব্যবসায়ীর দু’চোখে এখনও আতঙ্ক ও বিষাদ
-
ক্যামাক স্ট্রিটে ফের ঝুলল ‘বেআইনি’ হোর্ডিং! ‘যতদূর যেতে হয়, যাব’ পুলিশের সঙ্গে গাজোয়ারির পর হুঁশিয়ারি অভিষেকের
-
মহারাষ্ট্র পিএসসি পরীক্ষার প্রশ্ন ‘ফাঁস’! ব্যর্থ প্রেমকাহিনিতেই প্রকাশ্যে কেলেঙ্কারি