Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১০ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ২৮ আগস্ট ২০২৬
Asian Games Cricket

নেই ন্যূনতম পরিকাঠামো, শৌচাগার ৫০০ মিটার দূরে, এশিয়ান গেমসে শ্রেয়সদের পাঠাবে না বিসিসিআই?

ইতিমধ্যেই ওই টুর্নামেন্টের জন্য দল ঘোষণা করে দিয়েছে ভারত। তাতে প্রথম সারির সব তারকারই নাম রয়েছে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৮, ২০২৬, ১৬:৫৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৮, ২০২৬, ১৬:৫৮

options
link
নেই ন্যূনতম পরিকাঠামো, শৌচাগার ৫০০ মিটার দূরে, এশিয়ান গেমসে শ্রেয়সদের পাঠাবে না বিসিসিআই? zoom
ফাইল ছবি।
Advertisement

এশিয়ান গেমস খেলতে সম্ভবত সেরা দল পাঠাবে না বিসিসিআই। শ্রেয়স আইয়ার, হরমনপ্রীত কৌরদের বাদ রেখেই ওই মহাদেশীয় ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিতে পারে ভারতীয় ক্রিকেট দল। এর মূল কারণ, জাপানে ওই টুর্নামেন্টে উপযুক্ত পরিকাঠামোর অভাব। সূত্রের খবর, জাপানে ক্রিকেটারদের জন্য যে পরিকাঠামোর ব্যবস্থা করা হচ্ছে, তাতে মোটেই সন্তুষ্ট নয় ভারতীয় বোর্ড।

এ বছর এশিয়ান গেমস হচ্ছে জাপানের চতুর্থ বৃহত্তম শহর আইচি নাগোয়ায়। কিন্তু গেমসে হাত খুলে খরচ করতে রাজি নয় জাপান সরকার। ইতিমধ্যেই মোট অ্যাথলিটের সংখ্যা বেঁধে দিয়েছে জাপান। চমকপ্রদভাবে এবার এশিয়ান গেমসের জন্য কোনও গেমস ভিলেজ বানায়নি। কিছু ছোট ঘর এবং একটি বড় জাহাজের ব্যবস্থা করা হয়েছে। জাহাজটি নাগোয়া বন্দরে নোঙর করা থাকবে। সেখানেই অ্যাথলিটরা থাকবেন।

Advertisement

ক্রিকেটের ক্ষেত্রে পরিস্থিতি আরও খারাপ। জাপানে আন্তর্জাতিক স্তরে ক্রিকেটের কোনও পরিকাঠামো নেই। যে মাঠে ক্রিকেট ম্যাচগুলি হবে, সেই মাঠে কোনও সাজঘর নেই। তাঁবু খাটিয়ে অস্থায়ী সাজঘর তৈরি করা হবে। তাঁবুর ৫০০ মিটার দূরে শৌচালয়। এমন মাঠে দেশের সেরা ক্রিকেটারদের পাঠাতে নারাজ ভারতীয় বোর্ড। তাই প্রথম সারির দল না পাঠিয়ে দ্বিতীয় সারির কোনও দল পাঠানো হতে পারে। বা কোনও যুব দল পাঠানো হতে পারে। চার বছর আগে ক্রিকেটের পুরুষ ও মহিলা দুই বিভাগেই চ্যাম্পিয়ন হয় টিম ইন্ডিয়া। এবার সেই খেতাব ধরে রাখাটা বেশ চাপের হতে পারে।

বুধবার ঘোষণা করা হয়েছে এশিয়ান গেমস ক্রিকেটের চূড়ান্ত সূচি। সব ম্যাচ হবে টি-২০ ফরম্যাটে। সবকটি ম্যাচকেই আইসিসি স্বীকৃত পূর্ণ আন্তর্জাতিক ম্যাচের তকমা দেওয়া হবে। সেই মতো ভারত তারুণ্যে ভরা দলও ঘোষণা করেছে। সব ম্যাচ হবে আইচি প্রদেশের কোরোগি অ্যাথলেটিক পার্কে। আগে মেয়েদের প্রতিযোগিতা সম্পন্ন হবে ১৭-২২ সেপ্টেম্বরে। ছেলেদের ম্যাচ হবে ২৪ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত। ইতিমধ্যেই ওই টুর্নামেন্টের জন্য দল ঘোষণা করে দিয়েছে ভারত। তাতে প্রথম সারির সব তারকারই নাম রয়েছে। ছেলেদের বিভাগে যেমন শ্রেয়স আইয়ার, ঈশান কিষান, বৈভব সূর্যবংশীরা রয়েছেন, মেয়েদের বিভাগেও তেমনই রয়েছেন স্মৃতি মন্ধানা, হরমনপ্রীত কৌর, রিচা ঘোষরা। কিন্তু তাঁরা আদৌ যাবেন কিনা সেটা নিয়ে এখন রীতিমতো সংশয়। যদিও বিসিসিআই এবং এসিসি কর্তারা এ নিয়ে আয়োজকদের সঙ্গে কথা বলছেন। যদি শেষ মুহূর্তে পরিকাঠামোর উন্নতি করা হয়, তাহলে আলাদা ব্যাপার।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.