তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল মহিলা সহকর্মীকে নিগ্রহের। এবার আত্মহত্যার চেষ্টা করলেন অভিযুক্ত আইপিএস ট্রেনি অফিসার। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনা হায়দরাবাদের (Hyderabad)।
আরও পড়ুন:
উল্লেখ্য, গত ১৮ জুলাই দায়ের করা অভিযোগে অভিযোগকারী অফিসার জানান, গত কয়েক সপ্তাহ ধরে ট্রেনিং চলাকালীন ওই অফিসার তাঁকে নানারকমভাবে হেনস্তা করছিলেন। অভিযোগে উল্লেখ করা হয়েছে, অভিযুক্ত তাঁকে অশ্লীল ও যৌন ইঙ্গিতপূর্ণ বার্তা পাঠাতেন। ধীরে ধীরে তাঁর আচরণ আরও আক্রমণাত্মক হয়ে ওঠে। তাঁকে স্টকিং, শারীরিক নির্যাতন, ভয় দেখিয়ে গোপনে ব্যক্তিগত ভিডিও করা সহ একাধিকভাবে হেনস্তা করা হয়, অভিযোগ তরুণীর। জানা যাচ্ছে, এরপরই অভিযুক্ত উদয়কৃষ্ণ রেড্ডি তাঁর বন্ধুর বাড়ি আসেন। আর সেখানেই বিষের বোতল থেকে পান করেন বলে দাবি। যদিও পুলিশ খতিয়ে দেখছে ওই বিষ তিনি সত্যিই নিজে পান করেছিলেন কিনা। উদয়কে হাসপাতালে ভর্তি করা হয় রবিবার সন্ধ্যায়। এই মুহূর্তে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে অভিযোগকারিণীর দাবি, গত ৯ জুলাই তাঁকে জোর করে টেনে একটি ঘরে নিয়ে যান অভিযুক্ত। সেখানে তাঁকে মারধর করা হয়, ছুরি দেখিয়ে ভয় দেখানো হয়। অভিযোগ সেই সময় অভিযুক্ত তাঁর দিকে কন্ডোমের প্যাকেট ছুড়ে মারেন। অভিযুক্ত ওই অফিসার নাকি জোর করে মহিলা সহকর্মীর মোবাইল ফোন চেক করতে চাইতেন। বহুবার তাঁর ফোনও কেড়ে নিয়েছিলেন বলে অভিযোগ। ব্যক্তিগত চ্যাট দেখার জন্য পাসওয়ার্ড জানতে চাপ দিতেন বহুবার। সম্মতি ছাড়াই একাধিকবার তাঁকে স্পর্শ করার চেষ্টাও করেন তিনি।
যদিও উদয়কৃষ্ণের দাবি অন্য। তিনি যে দু’পাতার ‘সুইসাইড নোট’ লিখেছেন, সেখানে তিনি জানিয়েছেন, এই সমস্ত অভিযোগ মিথ্যে। এমনকী নিজে বিবাহিত হয়েও ওই তরুণী তাঁর ঘরে ঢুকে তাঁর সঙ্গে শারীরিক সম্পর্কে জোর করেন। দু’জনের মধ্যে শারীরিক ও মানসিক ঘনিষ্ঠতা ছিল বলেও দাবি করেছেন অভিযুক্ত।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
মাথার দাম ১ কোটি, বঙ্গেই গা ঢাকা! মদনকে জেরায় মাওবাদী নেতা আকাশের তথ্য পেল পুলিশ
-
ভবানীপুরে বিজেপি কর্মীকে মারধর, মাকে শ্লীলতাহানি! পুলিশের জালে তৃণমূল নেতা
-
‘টোটো অবৈধ, এ বার ই-রিকশা’, ঘোষণা পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের
-
বিচ্যুতি দেখলেই ‘অ্যাকশন’, ‘তোলাবাজ’ ধরতে জেলা পর্যবেক্ষকদের গুরুদায়িত্ব শমীকের!
-
যশের দ্বৈত চরিত্রে ঘায়েল দর্শক, ‘টক্সিক’-এর ট্রেলারে উঠে এল নয়ের দশকের অন্ধকার জগৎ