Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
Afghanistan Flood

হড়পা বানে ত্রাহি ত্রাহি অবস্থা আফগানিস্তানের! মৃত অন্তত ২০, নিখোঁজ শতাধিক

আফগানিস্তানের ভয়াবহ পরিস্থিতির একাধিক ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে বিধ্বংসী বন্যা ভাসিয়ে নিয়ে যাচ্ছে ঘরবাড়ি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২১, ২০২৬, ১৮:৫৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২১, ২০২৬, ১৮:৫৭

options
link
হড়পা বানে ত্রাহি ত্রাহি অবস্থা আফগানিস্তানের! মৃত অন্তত ২০, নিখোঁজ শতাধিক zoom
হড়পা বানে অন্তত ২০ জনের মৃত্যু আফগানিস্তানে।
Advertisement

বৃষ্টির তাণ্ডবে কার্যত মৃত্যু উপত্যকা আফগানিস্তানের (Afghanistan Flood) ! প্রাকৃতিক দুর্যোগ, ভূমিধস ও হড়পা বানে সেখানে মৃত্যু হয়েছে অন্তত ২০ জনের, আহত হয়েছেন আরও ৮০ জন। হড়পা বানে নিখোঁজ হয়েছেন ১০০ জনের বেশি মানুষ। সোমবার এই তথ্য প্রকাশ্যে এনেছে আফগানিস্তানের তালিবান সরকার। দুর্ঘটনাগ্রস্ত এলাকা থেকে সাধারণ মানুষকে সরিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি জোরকদমে শুরু হয়েছে উদ্ধারকাজ।

আফগানিস্তানের বিপর্যয় মোকাবিলা দপ্তরের (এএনডিএমএ) মুখপাত্র ইউসুফ হাম্মাদ বলেন, বন্যার জেরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের পূর্বাঞ্চলীয় প্রদেশ নুরিস্তান। বন্যার জেরে সেখানকার পারুন-সহ বেশ কয়েকটি এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি চলেছে। প্রাণহানির পাশাপাশি প্রচুর সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে। শত শত মানুষের ঘরবাড়ি, কৃষিজমি তলিয়ে গেছে। এখনও পর্যন্ত ২০ জনের মৃত্যুর খবর এসেছে। আহত হয়েছেন আরও ৮০ জন। পাশাপাশি অন্তত ১০০ জন মানুষ নিখোঁজ। তাঁদের সন্ধানের পাশাপাশি জোরকদমে শুরু হয়েছে উদ্ধারকাজ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এদিকে আফগানিস্তানের ভয়াবহ পরিস্থিতির একাধিক ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে বিধ্বংসী বন্যা ভাসিয়ে নিয়ে যাচ্ছে ঘরবাড়ি। কাদামাটির ভয়াল স্রোত। পাশাপাশি জানা যাচ্ছে, আফগানিস্তানের ৩৪টি প্রদেশের মধ্যে ১০টিতেই বজ্র বিদ্যুত-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। জনগণকে নদীর তীর এবং বন্যাপ্রবণ এলাকা থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছে সরকার।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.