সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় বায়ুসেনার শক্তিবৃদ্ধিতে এবার মহাকাশে নয়া উপগ্রহ পাঠাল ইসরো৷ বুধবার অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে উৎক্ষেপণ করা হল জিস্যাট ৭এ উপগ্রহটিকে৷ যার নাম দেওয়া হয়েছে ‘ইন্ডিয়ান অ্যাংরি বার্ড’৷ ডিএসএলভি-এস১১ মহাকাশ যানে করে সেটিকে মহাকাশে পাঠান হল৷ উপগ্রহটির ওজন মাত্র ২,২৫০ কিলোগ্রাম৷ এর একমাত্র কাজ হবে, বায়ুসেনার বিভিন্ন যোগাযোগ মাধ্যমগুলিকে সক্রিয়া রাখা এবং সেগুলিকে সঠিক ভাবে কাজ করানো৷
[সেনশাসে নাম না থাকলেও মিলবে গ্যাসের কানেকশন, সিদ্ধান্ত কেন্দ্রের]
ইসরো সূত্রে খবর, বিভিন্ন স্থানে বায়ুসেনার যে রাডারগুলি রয়েছে সেগুলিকে আরও সক্রিয় করে তুলতে সাহায্য করবে এই উপগ্রহটি৷ যার ফলে সূক্ষ থেকে অতিসূক্ষ সিগন্যাল গ্রহণ করতে সক্ষম হবে রাডারগুলি৷ মূলত কেইউ ব্যান্ডের দ্বারাই কাজ করে বায়ুসেনার যোগাযোগ মাধ্যমগুলি৷ এই কেইউ ব্যান্ডকেই অতিমাত্রায় সক্রিয় করে তুলবে নয়া উপগ্রহটি৷ উপগ্রহটি তৈরিতে খরচ পড়েছে প্রায় ৮০০ কোটি টাকা। এতে রয়েছে চারটি সোলার প্যানেল৷ যাতে উৎপন্ন হবে ৩.৩ কিলোওয়াট বিদ্যুত্৷
[ব্যাংক অ্যাকাউন্ট বা সিমকার্ডের জন্য আধার চাইলে জরিমানা ১ কোটি টাকা]
বর্তমানে ভারতীয় সেনার জন্য মহাকাশে কাজ করছে ১৩টি সামরিক উপগ্রহ৷ এবার যোগ হচ্ছে জিস্যাট-৭এ উপগ্রহটি৷ সূত্রের খবর, কেবল রাডার স্টেশনগুলি নয়, একই সঙ্গে ভারতীয় বায়ুসেনার ড্রোন নজরদারিকেও শক্তিশালী করবে জিস্যাট-৭এ নামের উপগ্রহটি৷ এর সাহায্যে একদিকে যেমন ড্রোনগুলির নজরদারি সীমার পরিধি বাড়বে৷ তেমনই আরও বাড়বে ড্রোন নজরদারির তীক্ষতা৷ সূত্রের খবর, সেনার শক্তি বৃদ্ধিতে আরও ছয় থেকে সাতটি এমন শক্তিশালী সামরিক উপগ্রহ নির্মাণের কথা ভাবছে ইসরো৷ আগামী কয়েক বছরের মধ্যেই সেগুলিকে পাঠানো হবে মহাকাশে৷
#WATCH: Communication satellite GSAT-7A on-board GSLV-F11 launched at Satish Dhawan Space Centre in Sriharikota. pic.twitter.com/suR92wNBAL
— ANI (@ANI) December 19, 2018
সর্বশেষ খবর
-
৭৭৪৪ কোটি টাকা! বেতনের নিরিখে এলন মাস্কের পরই নাম যাদবপুরের প্রাক্তনীর, কে এই শঙ্খ মিত্র?
-
৩৯-এও বিশ্বকাপে হ্যাটট্রিক মেসির, শরীরচর্চার সঙ্গে লুকিয়ে আর কোন রহস্য?
-
‘ওয়েলকাম’ ফ্র্যাঞ্চাইজের হাত ধরেই ভাগ্যবদল! বক্স অফিসে নিজের জোড়া ছবিকে টেক্কা অক্ষয়ের
-
গল্প হলেও সত্যি! বিশ্বকাপ ফিরিয়ে দিল হারিয়ে যাওয়া পোষ্য সারমেয়কে
-
রান্নার কাজে এই ৪ সরঞ্জাম ব্যবহার করে থাকলে সাবধান, স্বাস্থ্যকর খাবারও হয়ে ওঠে বিষাক্ত!