সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার জাতীয় সংগীতের অবমাননা করল কংগ্রেস৷ জম্মু ও কাশ্মীরের বাজেট অধিবেশন চলাকালীন জাতীয় সংগীতের অবমাননা করে কংগ্রেস, ন্যাশনাল কনফারেন্স, সিপিআই(এম) এবং অন্যান্য বিরোধী দলের বিধায়করা৷ বাজেট অধিবেশনের শুরুতে জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল বক্তব্য রাখতে উঠলে প্রবল বিরোধিতা শুরু করেন তাঁরা৷ তাঁদের হই-হট্টগোলের জেরে অল্পক্ষণের মধ্যেই নিজের বক্তব্য রেখে আলোচনা কক্ষ ছেড়ে বেরিয়ে যান রাজ্যপাল এন এন বোহরা৷
এই ঘটনাকে কেন্দ্র করেই বিতর্ক মাথাচাড়া দিয়েছে৷ বাজেট অধিবেশনের প্রথম দিনে বিরোধী দলগুলির এহেন আচরণকে ঘিরেও উঠছে প্রশ্ন৷ সোমবার বাজেট অধিবেশন শুরু হলে রাজ্যপাল বক্তব্য রাখতে ওঠেন৷ কিন্তু এখানে কংগ্রেস-সহ বিরোধী দলগুলি হইচই শুরু করে৷ কাশ্মীরের বর্তমান পরিস্থিতির জন্য সরকার পক্ষকে দোষারোপ করে বারংবার বিরোধিতা করে যাচ্ছিলেন তাঁরা৷ আর এরপরেই নিজের বক্তব্য অল্পে সেরে সেখান থেকে চলে যান রাজ্যপাল৷
এই ঘটনার তীব্র নিন্দা করেছে বিজেপি৷ কংগ্রেসের এহেন আচরণের জন্য তাঁদের ক্ষমা চাওয়ার দাবিও উঠেছে৷ জাতীয় সংগীতের অবমাননার ঘটনাটির নিন্দা করেছেন জম্মু ও কাশ্মীর বিধানসভার স্পিকার কবিন্দ্র গুপ্ত৷ বলেছেন, “কংগ্রেস এবং এনসি’র জাতীয় সংগীতের অবমাননা করা উচিত হয়নি৷ আশা করি ভবিষ্যতে এমন কাজ আর করবেন না তাঁরা৷”
সর্বশেষ খবর
-
৭ মাস ধরে বন্ধ আয়ুর্বেদ হাসপাতালের অস্ত্রোপচার, সমস্যায় দূরদূরান্ত থেকে আসা রোগীরা!
-
১৫ বছরেই ইতিহাস! সোনাজয়ের সঙ্গে বৈভবের ঝুলিতে নতুন রেকর্ড
-
‘নন্দী’র পিঠে অসুরবিহীন হরগৌরী! উলুবেড়িয়ার জমিদারবাড়ির পুজোর অজানা ইতিহাস
-
পদ্মা সেতু দিয়ে মৈত্রী এক্সপ্রেস চালাতে চায় বাংলাদেশ! এবার কাটবে অচলাবস্থা?
-
সোমবার যাদবপুর ক্যাম্পাসে নেহা বোরা! ‘বহিরাগত’ ইস্যুতে কর্তৃপক্ষকে মেল এবিভিপির