সরকারি স্কুলের পাঠাগারে বিতরণের জন্য অনুমোদিত একটি বইয়ে জঙ্গি-বিচ্ছিন্নতাবাদী নেতাদের মহিমান্বিত করার অভিযোগ। শুধু তাই নয়, বইটিতে জম্মু ও কাশ্মীরকে ভারতের অধিকৃত বলেও উল্লেখ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। গোটা ঘটনাটিকে কেন্দ্র করে উপত্যকায় তুঙ্গে বিতর্ক। বিষয়টি নিয়ে ওমর আবদুল্লা সরকারকে তোপ দেগেছে বিজেপি।
আরও পড়ুন:
বইটির নাম ‘জম্মু ও কাশ্মীরের বিশিষ্ট ব্যক্তিত্ব ও কিংবদন্তিরা’। বইটির প্রচ্ছদে সর্বশিক্ষা, জম্মু-কাশ্মীরের এর লোগো রয়েছে বলে দাবি। অভিযোগ, বইটিতে উপত্যকার জঙ্গি তথা বিচ্ছিন্নতাবাদী নেতা মকবুল ভাটকে ‘শহিদ’ বলে অভিহিত করা হয়েছে। পাশাপাশি, সইদ আলি শাহ গিলানি, মাসারাত আলম ভাট এবং মিরওয়াজিজ উমার ফারুকের মতো বিচ্ছিন্নতাবাদী নেতাদেরও ইতিবাচকভাবে উপস্থাপন করা হয়েছে বলে অভিযোগ। এমনকী বইতে জম্মু-কাশ্মীরকে ভারতের অধিকৃত বলেও বর্ণনা করা হয়েছে। এই পরিভাষাগুলি সাধারণত পাকিস্তানের সরকারি বক্তব্যে ব্যবহৃত হয়। ওয়াকিবহাল মহলের মতে, সরকারি স্কুলের পাঠাগারে স্থান পাওয়া বইতে এমন ভাষা ব্যবহার ভারতের অবস্থানের সঙ্গে সাযুজ্যপূর্ণ নয়।
বিরোধীদের দাবি, রাজ্য সরকারের অনুমোদনের পরই বইটি সরকারি স্কুলের পাঠাগারগুলিতে পৌঁছে গিয়েছে। কীভাবে এমন একটি বই সরকারি স্কুলে এল, তা নিয়ে ইতিমধ্যেই উচ্চপর্যায়ের তদন্ত এবং বইটি নিষিদ্ধ করার দাবি উঠেছে। গোটা ঘটনায় কাশ্মীর সরকারকে তোপ দেগেছে গেরুয়া শিবির। বিজেপি নেতা তথা জম্মু-কাশ্মীরের বিরোধী দলনেতা সুনীল শর্মা বলেন, “আমরা চাই শিক্ষামন্ত্রী সাকিনা ইতুকে বরখাস্ত করা হোক। শুধু তাই নয়, তাকে অবিলম্বে গ্রেপ্তার করা হোক। তরুণ প্রজন্মকে কলুষিত করার লক্ষ্যে শিক্ষা জেহাদ চলছে।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
অভিষেককে তৃণমূলের ‘সুবিধাভোগী’ বলে মুখ্যমন্ত্রীকে চিঠি, পালটা প্রশ্ন প্রাক্তন সিএবি প্রেসিডেন্টের
-
অদ্ভুত রেকর্ডের স্বপ্ন! ঘণ্টার পর ঘণ্টা অ্যাকোরিয়ামে ডুবে যুবক, তারপর…
-
ভবন নেই, নেই শয্যাও, অথচ কর্মী সংখ্যা ৮৭! কাগজ-কলমে দিব্যি চলছে ইন্দোরের হাসপাতাল
-
এখনও ঢোকেনি অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা! হাবড়া পুরসভায় ভাঙচুর, বিক্ষোভ শতাধিক মহিলার
-
‘কালা হিরণ’-এর প্রযোজককে খুনের হুমকি পাক গ্যাংস্টারের! নিরাপত্তা চেয়ে শাহের দ্বারস্থ