Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৭ আশ্বিন ১৪৩৩
  • রবিবার
  • ৪ অক্টোবর ২০২৬
Ashoknagar

বারান্দায় তৃণমূল নেতা, ঘরে পড়ে বৃদ্ধ বাবা! অশোকনগরে জোড়া মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য

বাড়ির বারান্দায় মিলল তৃণমূল নেতার মৃতদেহ। ঘরে পড়ে বৃদ্ধ বাবা।

অর্ণব দাস
অর্ণব দাস

শেষ আপডেট: অক্টোবর ৩, ২০২৬, ১৮:৪৬

link
অর্ণব দাস
অর্ণব দাস

শেষ আপডেট: অক্টোবর ৩, ২০২৬, ১৮:৪৬

options
link
বারান্দায় তৃণমূল নেতা, ঘরে পড়ে বৃদ্ধ বাবা! অশোকনগরে জোড়া মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য zoom
বাড়ি থেকে মিলল তৃণমূল নেতা ও তাঁর বাবার মৃতদেহ।
Advertisement

বাড়ির বারান্দায় মিলল তৃণমূল নেতার মৃতদেহ। ঘরে পড়ে বৃদ্ধ বাবা। ওই বৃদ্ধকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাঁকে মৃত বলে জানিয়ে দেন। বাবা-ছেলের জোড়া মৃতদেহ উদ্ধারের ঘটনায় জোর চাঞ্চল্য ছড়াল উত্তর ২৪ পরগনার অশোকনগরে (Ashoknagar)। তৃণমূল নেতার নাম সঞ্জয় রাউত। সঞ্জয়ের বৃদ্ধ বাবার নাম কমল রাউত। বাবা-ছেলেকে কি খুন করা হয়েছে? নাকি বাবাকে খুন করে নিজেকে শেষ করেছে ছেলে? সেই প্রশ্ন উঠেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

অশোকনগর কল্যাণগড় পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন সঞ্জয় রাউত। তিনি এলাকার যুব তৃণমূলের প্রাক্তন সভাপতি ছিলেন। বিধানসভা ভোট পর্যন্ত দলের সক্রিয় নেতা হিসেবে তিনি কাজও করেছেন। যুব তৃণমূলের পাশাপাশি প্রাক্তন বিধায়ক নারায়ণ গোস্বামীর সঙ্গেও তাঁকে দেখা যেত। অবিবাহিত সঞ্জয় বৃদ্ধ বাবা-মা-কে নিয়েই থাকতেন। আজ, শনিবার সকালে রাস্তায় এসে আঁতকে ওঠেন প্রতিবেশীরা। বাড়ির বারান্দায় গলায় ফাঁস লাগানো ঝুলন্ত দেহ দেখা যায় সঞ্জয়ের! ঘরের ভিতর থেকে উদ্ধার করা হয় কমলবাবুকে। তাঁকে তড়িঘড়ি অশোকনগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

খবর দেওয়া হয় অশোকনগর থানায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে। দুটি দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কিন্তু কেন এমন ঘটনা ঘটল? প্রাথমিকভাবে পুলিশের অনুমান, বাবাকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করার পর সঞ্জয় নিজে আত্মঘাতী হয়ে থাকতে পারেন। তবে কমলবাবুর মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে তদন্ত চলছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সঞ্জয় এক্সপোর্ট-ইমপোর্টের ব্যবসা করতেন। বেশ কিছুদিন ধরে ব্যবসায় মন্দা চলছিল। তা নিয়ে তিনি মানসিক চাপে ছিলেন বলে স্থানীয়দের দাবি। বাবা-ছেলের রহস্যজনক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমেছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.