Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ১৯ আগস্ট ২০২৬
UAPA

কাশ্মীরে সন্ত্রাসের ছক, ৬ ভারতীয়-সহ ২৩ পাকিস্তানিকে ইউএপিএ ধারায় জঙ্গি ঘোষণা কেন্দ্রের

২৩ জনের এই তালিকায় রয়েছে পহেলগাঁও হামলায় যুক্ত 'দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট' (টিআরএফ)-এর একাধিক কমান্ডার। রয়েছে লস্করের প্রতিষ্ঠাতা জঙ্গি হাফিজ সইদের নয়া শাখা জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতাও।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৪, ২০২৬, ১৮:১৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৪, ২০২৬, ১৮:১৪

options
link
কাশ্মীরে সন্ত্রাসের ছক, ৬ ভারতীয়-সহ ২৩ পাকিস্তানিকে ইউএপিএ ধারায় জঙ্গি ঘোষণা কেন্দ্রের zoom
২৩ জনকে ইউএপিএ ধারায় জঙ্গি ঘোষণা কেন্দ্রের।
Advertisement

জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী কার্যকলাপে যুক্ত ২৩ জনের বিরুদ্ধে কড়া পদক্ষেপ মোদি সরকারের। লস্কর-ই-তইবা ও জইশ-ই-মহম্মদের সদস্য এই ২৩ জনকে ইউএপিএ ধারায় সন্ত্রাসবাদী হিসেবে ঘোষণা করল স্বরাষ্ট্র মন্ত্রক। যে ২৩ জনের বিরুদ্ধে এই পদক্ষেপ করা হয়েছে এর মধ্যে ৬ জন ভারতীয় এবং বাকিরা পাকিস্তানের নাগরিক। যদিও বর্তমানে এরা প্রত্যেকেই সীমান্তের ওপারে গা ঢাকা দিয়ে রয়েছে।

শনিবার স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে এই বিষয়ে যে গ্যাজেট নোটিফিকেশন জারি করা হয়েছে সেখানে এই ২৩ জনের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যকলাপ, নিয়োগ, অনুপ্রবেশ, প্রশিক্ষণ, ড্রোন ব্যবহার করে অস্ত্র পাচার ও সন্ত্রাসী হামলার ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে। ২৩ জনের এই তালিকায় রয়েছে পহেলগাঁও হামলায় যুক্ত ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ (টিআরএফ)-এর একাধিক কমান্ডার। রয়েছে লস্করের প্রতিষ্ঠাতা জঙ্গি হাফিজ সইদের নয়া শাখা জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতাও।

Advertisement

যে ২৩ জনের বিরুদ্ধে এই পদক্ষেপ করা হয়েছে এর মধ্যে ৬ জন ভারতীয় এবং বাকিরা পাকিস্তানের নাগরিক। যদিও বর্তমানে এরা প্রত্যেকেই সীমান্তের ওপারে গা ঢাকা দিয়ে রয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রকের ঘোষণায় যে ২৩ জনকে জঙ্গি হিসেবে ঘোষণা করা হয়েছে এদের মধ্যে উল্লেখযোগ্য হল মাসুদ ইলিয়াস কাশ্মীরি। পাকিস্তানি এই জইশ জঙ্গি ২০২২ সালে সুঞ্জওয়ান সেনা ঘাঁটিতে হামলায় যুক্ত। তালিকায় রয়েছে মুহম্মদ মুসাদ্দিক। জইশের এই সদস্যও সুঞ্জওয়ান সেনা ঘাঁটিতে হামলায় যুক্ত। পাশাপাশি পাকিস্তান থেকে জঙ্গিদের ভারতে ঢোকাতে বড় ভূমিকা রয়েছে এর। এছাড়াও রয়েছে, মুফতি মহম্মদ আসগর খান (জইশ-ই-মহম্মদ), হাফিজ আবদুল শুকুর (জইশ-ই-মহম্মদ), আবদুল্লাহ জেহাদি (জইশ-ই-মহম্মদ), ফিরদৌস আহমেদ ভাট (লস্কর-ই-তইবা), বিলাল আহমেদ মির (দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট)। তালিকায় আরও রয়েছে আবিদ কাইয়ুম লোন, নাজির আহমেদ গুজ্জার, আশফাক আহমেদ, ইমাদুল্লা মক্কি, সাইফুল্লা খালিদ, মহম্মদ ইয়াকুব, মাওলানা ইউসুফ তাইবি, ওয়াসিম নূর জাত, ওয়াইস ফারুক এবং কারি ইয়াকুব শেখ।

উল্লেখ্য, ২০১৯ সালে প্রথমবার ইউএপিএ-র মাধ্যমে দাউদ ইব্রাহিম, হাফিজ সইদ, জাকিউর রহমান লকভি এবং মাসুদ আজহারকে জঙ্গি হিসেবে ঘোষণা করেছিল ভারত। এবার সেই তালিকায় জুড়ল আরও ২৩টি নাম। এই পদক্ষেপের জেরে এনআইএ এই ২৩ জনের সম্পত্তি বাজেয়াপ্তের পাশাপাশি আন্তর্জাতিক পুলিশ সংগঠন ‘ইন্টারপোলের’ কাছে তথ্য প্রমাণ পেশ করে এদের বিরুদ্ধে পদক্ষেপের আবেদন করতে পারবে।

 

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.