Jammu and Kashmir Terror Attack

জঙ্গি হামলার পর কাশ্মীর থেকে ফিরতে মরিয়া পর্যটকরা, শ্রীনগর থেকে চালানো হবে অতিরিক্ত বিমান

পহেলগাঁও হামলার পর জম্মু ও কাশ্মীরে থাকা বাকি পর্যটকদের মধ্যে বাড়ি ফেরার তৎপরতা শুরু হয়েছে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৩, ২০২৫, ১৪:০৬

options
link
জঙ্গি হামলার পর কাশ্মীর থেকে ফিরতে মরিয়া পর্যটকরা, শ্রীনগর থেকে চালানো হবে অতিরিক্ত বিমান

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পহেলগাঁও হামলার পর জম্মু ও কাশ্মীরে (Jammu and Kashmir Terror Attack) থাকা বাকি পর্যটকদের মধ্যে বাড়ি ফেরার তৎপরতা শুরু হয়েছে। এই পরিস্থিতিতে আকাশছোঁয়া টিকিটের মূল্য। শ্রীনগর এয়ারপোর্টে ভিড় জমতে শুরু করেছে পর্যটকদের। এমন অবস্থায় বুধবার শ্রীনগর থেকে অতিরিক্ত বিমান চালানোর কথা জানিয়ে দিয়েছে এয়ার ইন্ডিয়া এবং ইন্ডিগো। শ্রীনগর থেকে দিল্লি এবং মুম্বইয়ের মধ্যে চারটি অতিরিক্ত বিমান চালানোর কথা বলা হয়েছে। তবে কলকাতা পর্যন্ত কোনও অতিরিক্ত বিমান চালানোর কথা জানানো হয়নি।

Advertisement

বুধবার এক্স হ্যান্ডেলে একটি পোস্টে এয়ার ইন্ডিয়া জানিয়েছে, বর্তমান পরিস্থিতির কথা বিচার করে এয়ার ইন্ডিয়া শ্রীনগর থেকে দিল্লি এবং মুম্বইয়ের মধ্যে দুটি অতিরিক্ত বিমান চালানোর সিদ্ধান্ত নিয়েছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ইন্ডিগোর এক আধিকারিক কথায়, “আমরা শ্রীনগর থেকে দিল্লি এবং মুম্বইয়ের মধ্যে দুটি অতিরিক্ত বিমান চালানোর সিদ্ধান্ত নিয়েছি।” 

এদিকে জঙ্গি হামলার ঘটনা প্রকাশ্যে আসতেই সৌদি সফর কাটছাঁট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সৌদির যুবরাজের সঙ্গে নৈশভোজে যোগ না দিয়ে মঙ্গলবার রাতেই দিল্লির উদ্দেশে রওনা হন। বুধবার ভোরে বিমানবন্দরে অবতরণের পরই অজিত ডোভাল ও জয়শংকরের সঙ্গে বৈঠক করেন। আজই তাঁর বাসভবনে উচ্চপর্যায়ের একটি বৈঠক রয়েছে। জানা যাচ্ছে, ইতিমধ্যেই মৃত পর্যটকদের দেহ শ্রীনগর নিয়ে আসা হয়েছে। সেখানেই যাচ্ছেন অমিত শাহ। এরপর দিল্লি ফিরে বৈঠকে যোগ দেবেন তিনি। জঙ্গি হামলার জেরে হাই অ্যালার্ট জারি করা হয়েছে জম্মু ও কাশ্মীরে। 

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.