সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্ষুধার রাজ্যে আধার কার্ড চাই। তবেই মিলবে ঝলসানো রুটি বা দু’মুঠো ভাত। আর আধার না থাকলে না খেতে পেয়ে মরলেও ফিরে তাকাবে না কেউ। ওই একটি কার্ডেই যেন লুকিয়ে রয়েছে সঞ্জীবনী সুধা। শুনতে অবাক লাগলেও এমনটাই ঘটেছে পড়শি রাজ্য ঝাড়খণ্ডে। অভিযোগ, আধার কার্ড না থাকায় অনাহারে মৃত্যু হয়েছে এক নাবালিকার। মৃতার নাম সন্তোষী কুমারী।
[ভোররাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আগুন, রাজধানীতে চাঞ্চল্য]
রেশন কার্ডের সঙ্গে আধার নম্বর না জোড়ায় গত ছ’মাস ধরেই রেশন পাচ্ছিল না ঝাড়খণ্ডের করিমতি গ্রামের ওই বালিকার পরিবার। বিকল্প ব্যবস্থা হিসাবে মেয়ের স্কুলের মিড ডে মিলে কোনওমতে পেট ভরাচ্ছিলেন তাঁরা। গোল বাধল দুর্গাপুজোয় স্কুল ছুটি থাকায়। খাবার জোগাড়ের দ্বিতীয় রাস্তাটিও বন্ধ হয়ে যাওয়ায় বিপদে পড়ে হতদরিদ্র ওই পরিবার। দিনের পর দিন অনাহারে থেকে শেষে অনুরোধ নিয়ে যায় রেশন দোকানেই। কিন্তু, কষ্টের কথা জেনেও খাবার দিতে রাজি হয়নি তারা। শেষে অনাহারেই মৃত্যু হল ১১ বছরের ছোট্ট সন্তোষীর। গত ২৮ সেপ্টেম্বর তার মৃত্যু হলেও এ খবর প্রকাশ্যে এসেছে সম্প্রতি। এমনটাই জানিয়েছে, রাইট টু ফুড ক্যাম্পেন কর্মীরা।
[ছেলের বাঁচাতে গিয়ে মদ্যপ পুলিশকর্মীদের বেধড়ক মারে মৃত্যু বৃদ্ধের]
ঘটনাটি ঘটে ঝাড়খণ্ডের সিমেদেগা জেলায়। যদিও জাতীয় খাদ্য নিরাপত্তা আইন অনুযায়ী পরিবারটি আধার কার্ড ছাড়াই রেশন পেতে পারে। কারণ তাদের না ছিল জমি, না পরিবারের কারও কাজ। এখনও পর্যন্ত জনকল্যাণমূলক প্রকল্পে আধার কার্ড বাধ্যতামূলক করা যাবে না বলে জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। তা সত্ত্বেও কেন পরিবারটিকে খাবার দিতে অস্বীকার করা হল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। স্কুল বন্ধ হয়ে যাওয়ায় খাবারের সন্ধানে শেষে রেশন দোকানেই গিয়েছিল পরিবারটি। কিন্তু রেশন দোকান জানিয়ে দেয়, আধার কার্ড ছাড়া খাবার দেওয়া হবে না। সেই জন্য পুজোর সময় কিছুদিন খেতে পায়নি পরিবার। তাতেই মৃত্যু সন্তোষী কুমারীর। খাদ্যের নিরাপত্তা নিয়ে লড়াই করছেন এমন এক কর্মী জানান, কিছুদিন ধরেই এরকম ছড়ি ঘোরাচ্ছে রেশন দোকানগুলি। খবর পেয়ে ইতিমধ্যে নড়েচড়ে বসেছে প্রশাসন।
[স্টিয়ারিংয়ে হাত রেখে হুঁকোয় টান, চাকরি গেল সরকারি বাসচালকের]
সর্বশেষ খবর
-
গ্যালিফ স্ট্রিটে সংরক্ষিত বন্যপ্রাণী-পাখি বিক্রি করা যাবে না! কোর্টের নির্দেশের পর ‘অ্যাকশনে’ প্রশাসন
-
নির্বাচন ভণ্ডুলের ছক! রাশিয়ায় ১০০০ ড্রোন নিয়ে হামলা ইউক্রেনের, বিস্ফোরণ তেল শোধনাগারেও
-
পোস্টারে শিল্পীকে ‘অপমান’, বিতর্কে সনাতন দিন্দার পুজো, কী জানালেন উদ্যোক্তারা?
-
রণক্ষেত্র বালোচিস্তানে সামরিক অভিযান! মৃত ৫ বিদ্রোহী, ২৩ জন অপহৃতকে উদ্ধার পাকসেনার
-
বিগ বসের ঘরে হৃদরোগে আক্রান্ত সলমন! হইচই শুরু হতেই কেন ক্ষমাপ্রার্থী ভাইজান?