ফের অস্বস্তিতে ঝাড়খণ্ডের জেএমএম-কংগ্রেস জোট সরকার। বিক্ষোভকারীদের দাবি মেনে ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশনের নেওয়া একাধিক পরীক্ষা বাতিল করেছ হেমন্ত সোরেনের সরকার। কিন্তু সেই সিদ্ধান্তে স্থগিতাদেশ দিয়ে দিয়েছে হাই কোর্ট। তারপরই ফের সে রাজ্যে শুরু পড়ুয়াদের বিক্ষোভ। পড়ুয়াদের দাবি, ঝাড়খণ্ড সরকার তাঁদের ধোঁকা দিয়েছে। আদালতে জোরালোভাবে পড়ুয়াদের পক্ষে সওয়াল করেনি।
আরও পড়ুন:
সরকারি চাকরিতে নিয়োগ দুর্নীতির প্রতিবাদে টানা ২৩ দিন আন্দোলন করেছেন ঝাড়খণ্ডের ছাত্র-যুবরা। একাধিক পড়ুয়া অনশনেও বসেছিলেন। রাজধানী রাঁচির জয়পাল সিং মুন্ডা স্টেডিয়ামে ‘জেপিএসসি-জেএসএসসি রিফর্মস মঞ্চে’র ব্যানারে ওই আন্দোলন রীতিমতো সাড়া ফেলে দেয়। তাঁদের মূল দাবি ছিল, নিয়োগ পরীক্ষায় স্বচ্ছতা, দুর্নীতির অভিযোগ ওঠা পরীক্ষাগুলি বাতিল, সিবিআই অথবা ঝাড়খণ্ডের বাইরের অবসরপ্রাপ্ত বিচারপতিদের নিয়ে গঠিত প্যানেলকে দিয়ে নিরপেক্ষ তদন্ত করানো। শেষমেশ আন্দোলনের চাপে ১৮ আগস্ট আন্দোলনকারীদের দাবি মেনে ২০১৪ সাল থেকে জেপিএসসি এবং জেএসএসসি আয়োজিত সব পরীক্ষা বাতিল করে ঝাড়খণ্ড সরকার। হেমন্ত সোরেন এবং রাহুল গান্ধীকে ধন্যবাদ জানিয়ে পড়ুয়ারাও বিক্ষোভ প্রত্যাহার করে নেন।
কিন্তু সেখানেই বিবাদে ইতি পড়েনি। এবার পালটা চাপ আসা শুরু করে সরকারি কর্মীদের তরফে। পরীক্ষা বাতিলের ফলে যাঁদের চাকরি যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল, তাঁরা হাই কোর্টে মামলা দায়ের করে দেন। সেই মামলার প্রেক্ষিতে হাই কোর্ট ওই পরীক্ষা বাতিলের সিদ্ধান্তে স্থগিতাদেশ দিয়েছে। তাতে ফের নতুন করে বিপাকে হেমন্ত সরকার। শুক্রবার ফের ঝাড়খণ্ড জুড়ে বিক্ষোভ দেখায় পড়ুয়ারা।
পড়ুয়াদের বক্তব্য, রাহুল গান্ধী এবং হেমন্ত সোরেন তাঁদের ধোঁকা দিয়েছেন। সরকার পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিয়েছিল বটে, কিন্তু সেই সিদ্ধান্ত বজায় রাখার জন্য যতটা জোরালোভাবে সওয়াল করার কথা ছিল হাই কোর্টে সরকার ততটা জোরালোভাবে সওয়ালই করেনি। ফলে পরীক্ষা বাতিল হয়ে গিয়েছে। শুক্রবার রাতে ঝাড়খণ্ডজু্ড়ে যে বিক্ষোভ হয়েছিল, তাতে একাধিক জায়গায় রাহুল গান্ধী এবং হেমন্ত সোরেনের কুশপুতুলও পোড়ানো হয়েছে। আসরে নেমেছে বিজেপিও। বিরোধী দলনেতা বাবুলাল মারান্ডি বলছেন, “পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে খেলছে সরকার। তাঁদের মৌলিক অধিকারে হস্তক্ষেপ করা হচ্ছে।” পালটা জেএমএমের দাবি, আদালতে বিচারাধীন বিষয় নিয়ে অহেতুক রাজনীতি করার চেষ্টা করছে বিজেপি।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
শচীনের থেকে কোথায় এগিয়ে কোহলি? এবি’র মন্তব্যের পর এবার তথ্য দিয়ে ব্যাখ্যা নাইট প্রাক্তনীর
-
নারী স্বনির্ভরতায় দিশা দেখাবে পাটজাত পণ্য, হাতে-কলমে প্রশিক্ষণ শুরু বালুরঘাটে
-
২ সপ্তাহ ধরে পেটে তীব্র যন্ত্রণা! মীরা ভট্টাচার্যের জন্য মেডিক্যাল বোর্ড, কেমন আছেন বুদ্ধজায়া?
-
মমতা আমলে তৈরি হওয়া কর্মতীর্থেও দুর্নীতি! ক্যাগ রিপোর্ট সামনে আসতেই চাঞ্চল্য বীরভূমে
-
অন্তঃসত্ত্বার পেটে ‘সন্তানের মুখ’, খাচ্ছে ডাব! হবু মাকে ডাক্তার দেখানোর পরামর্শ নেটদুনিয়ার