সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশে এখন বিলুপ্তপ্রায় পারসি সম্প্রদায়। ২০১১ সালের সুমারি অনুযায়ী, বর্তমানে সম্প্রদায়ের জনসংখ্যা ৫৭,২৬৪। ১.১৪ লক্ষ থেকে তিনবছরে কমতে কমতে যা এই জায়গায় এসে দাঁড়িয়েছে। সংখ্যালঘু এই সম্প্রদায়ের আচার-রীতি সবই আলাদা অন্য ধর্মের তুলনায়। জন্মহার বৃদ্ধি, অবিবাহিতদের বিয়ের আয়োজন, সব কিছু করেও সংখ্যা বাড়ছে না পার্সিদের। সংকটে অস্তিত্ব। তাই এবার কোমর বেঁধে নেমেছেন পারসিরাই। এক অভিনব উদ্যোগে সম্প্রদায়ের ব্যাপ্তী ঘটানোর মতলব বের করেছে বম্বে পারসি পঞ্চায়েত। গত তিন বছরে ১০১টি শিশুকে তাঁরা সম্প্রদায়ে নথিভুক্ত করেছে পঞ্চায়েত। অভিনব এই উদ্যোগের নাম ‘জিও পারসি’। যার মাধ্যমে পারসি দম্পতিদের সন্তানধারণে মানসিক ও শারীরিকভাবে উৎসাহিত করা হবে।
[রাত এগারোটায় ফোন, অসহায় দম্পতির পাশে দাঁড়ালেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী]
ইউনেস্কো পারজরের ডিরেক্টর তথা ‘জিও পারসি’ উদ্যোগের অন্যতম হোতা শেরনাজ কামার দাবি, প্রতি দশকে ১০ শতাংশ হারে কমছে পারসিদের সংখ্যা। মূলত, দেরিতে বা অবিবাহিত থাকার জন্যই জন্মহারে ঘাটতি দেখা দিচ্ছে। বিবাহ-বিচ্ছেদও একটা বড় কারণ। ২০১৪ সালে পারজর ফাউন্ডেশন এই উদ্যোগ নিয়েছিল। পাশে পেয়েছিল কেন্দ্রীয় সরকারকে। তারপর একে একে গাঁটছড়া বাঁধে বম্বে পারসি পঞ্চায়েত, টাটা ইনস্টিটিউট সোশ্যাল সায়েন্সেস এবং ভারতের জোরাস্ট্রিয়ান অঞ্জুমন ফেডারেশন। বিজ্ঞাপন জগতের নামকরা ব্যক্তিত্ব স্যাম বালসারা এই উদ্যোগের ছবি ডিজাইন করেছেন। এই প্রথম বিশ্বের কোনও সম্প্রদায়কে বাঁচাতে এমন অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে। একটু বিতর্কিত হলেও উদ্যোগে সাড়া মিলছে, তাতেই সন্তুষ্ট উদ্যোক্তারা। তাদের আশা, এতে বিয়ের পরপরই দ্রুত সন্তানধারণ এবং অবিবাহিতরা সঠিক বয়সে বিয়ের বিষয়ে আগ্রহী হবেন।
সর্বশেষ খবর
-
ইতিহাস ইস্টবেঙ্গলের, বিশ্বকাপার বোঝাই দলকে আটকে শুরু এসিএল টু’র সফর
-
শেষ হল জাতীয় ব্যাডমিন্টন সাব জুনিয়র টুর্নামেন্ট, বাঙালিহীন ফাইনালে জয়ী কারা?
-
‘আল্লার ঘর’ বিপন্ন, ‘মুসলিম ন্যাটো’ উধাও! ‘চিরশত্রু’ ইহুদিদের সাহায্য চাইতেই সৌদিকে তোপ তসলিমার
-
করম পুজোয় ছুটি ঘোষণা রাজ্যের, কবে বন্ধ থাকবে স্কুল-কলেজ?
-
ফের ‘গোঁড়া’ ভারতবিরোধিতা, এশিয়ান চ্যাম্পিয়নশিপে আচমকা ডিগবাজি, নতুন দাবি পাকিস্তানের