সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আশির দশকের শেষে সন্ত্রাসবাদীদের অত্যাচারে ঘরছাড়া কাশ্মীরি পন্ডিতদের ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিল কাশ্মীর প্রশাসন৷ বৃহস্পতিবার, এই মর্মে জম্মু-কাশ্মীর বিধানসভায় একটি প্রস্তাব গৃহীত হয়৷ এদিন সংসদ চলাকালীন প্রশ্নত্তোর পর্বের পর প্রস্তাবটি পেশ করেন সংসদীয় বিষয়ক মন্ত্রী আব্দুল রেহমান ভীরি৷দলগত রাজনীতিকে এক পাশে সরিয়ে, কাশ্মীরি পণ্ডিতদের ফিরিয়ে আনা হোক, বলে মন্তব্য করেন কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ৷ তিনি আরও বলেন যে, ২৭ বছর আগে উপত্যকা থেকে কাশ্মীরি পন্ডিত ও শিখদের নির্বাসন খুবই দুর্ভাগ্যজনক৷ সময় এসেছে তাঁদের ফিরিয়ে আনার৷
(কাশ্মীরে গুলির লড়াই, খতম কুখ্যাত লস্কর জঙ্গি)
আশির দশকের শেষে কাশ্মীরে চরম পর্যায়ে ওঠে সন্ত্রাসবাদী কার্যকলাপ৷ পৈশাচিক রূপ ধরে সাম্প্রদায়িকতা৷ পাক মদতপুষ্ট জঙ্গিরা নারকীয় হত্যালীলা চালায় কাশ্মীরি পণ্ডিত ও শিখ সম্প্রদায়ের লোকেদের উপর৷ পুরুষদের জোর করে ধর্মান্তরিত করা হয়৷বাধা দিলে করা হয় নির্বিচারে হত্যা৷ প্রাণ ও ধর্ম বাঁচাতে প্রায় ১ লক্ষ্ কাশ্মীরি পণ্ডিত নিজেদের ঘর ছেড়ে পালিয়ে এসে আশ্রয় নিয়েছিলেন দিল্লি সহ অন্যান্য জায়গায়৷ যদিও কেন্দ্র সরকার বহুবার তাঁদের উপত্যকায় ফিরিয়ে আনার চেষ্টা করেছে| বিচ্ছিন্নতাবাদী ও জঙ্গিদের ধমকানিতে তা বাস্তবে পরিণত হয়নি৷
সোনা জিতে তাক লাগাল কাশ্মীরের খুদে বক্সার
কাশ্মীরে বড় সাফল্য যৌথবাহিনীর, নিকেশ কুখ্যাত জঙ্গি
সর্বশেষ খবর
-
‘শুটিং শুরুর আগে সিনেমা ছাড়া…’, নাম না করে ‘ডন ৩’ বিতর্কে রণবীরকে বিঁধলেন ফারহান!
-
ডুরান্ডে হজম ১০ গোল, নিজের ক্লাবের সম্মানরক্ষায় মাঠে নামবেন টাইগার? মুখ খুললেন বলিতারকা
-
‘জেন জি’-র মন বুঝেছেন ভাগবত, ‘গণতান্ত্রিক অধিকারে’র স্বীকৃতি দিয়েই পাশে থাকতে চান আরএসএস প্রধান
-
‘অপদার্থ সন্তান’, বাদশাকে খোঁচা হানি সিংয়ের, ‘বাদশাহী’ জবাবে বাজিমাত র্যাপারের
-
বন-মানুষের শত্রুতা! মধ্যপ্রদেশে বন্যপ্রাণীর হানায় মৃত ৫০, আট মাসে ৪৫টি বাঘের মৃত্যু