সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গুজরাট হাই কোর্টে (Gujarat High Court) উত্তপ্ত বাক্য বিনিময় দুই বিচারপতির মধ্যে। তা নিয়ে চাঞ্চল্য ছড়াল। শেষপর্যন্ত বচসায় জড়ানো বিচারপতিদের মধ্যে একজন বিচারপতি ক্ষমা চাইলেন অন্যজনের কাছে।
ঠিক কী হয়েছিল? গত সোমবার একটি মামলায় মতানৈক্য হয় বিচারপতি বীরেন বৈষ্ণো ও বিচারপতি মৌনা ভাটের মধ্যে। পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে ওঠে। সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে সেই মুহূর্তের ভিডিও। পরে অবশ্য ইউটিউব থেকে তা সরিয়ে দেওয়া হয়। জানা গিয়েছে, বর্ষীয়ান বিচারপতি বৈষ্ণো এক মামলার রায় দিচ্ছিলেন। তা পছন্দ হয়নি বিচারপতি ভাটের।
[আরও পড়ুন: ‘দৃশ্যম’ ছবিই অনুপ্রেরণা! অনলাইনে বিষ নিয়ে সার্চ করে দুই বোনকে খুন, স্বীকারোক্তি দাদার]
তিনি কানে কানে কিছু বলতে চাইছিলেন তাঁকে। এই আচরণেই ক্ষিপ্ত হয়ে ওঠেন বিচারপতি বৈষ্ণো। তিনি ক্ষুব্ধ স্বরে বলেন, মতানৈক্য থাকলে বিচারপতি ভাট যেন আলাদা রায় দেন, কানে গুনগুন না করে। পরে তিনি আদালত কক্ষ থেকেও বেরিয়ে যান।
কিন্তু মঙ্গলবার তিনি ক্ষমা চেয়েছেন বিচারপতি ভাটের কাছে। তাঁকে বলতে শোনা যায়, ”আমি অত্যন্ত দুঃখিত, সোমবার যা হয়েছে তা নিয়ে। আমি এজন্য দুঃখিত। এবং আমি মনে করি এমনটা হওয়া একেবারেই উচিত নয়।”
[আরও পড়ুন: ‘টাকার জন্য বিবেক বেচে দিয়েছেন’, ‘ভুয়ো ডিগ্রিধারী’ কটাক্ষ শুনতেই মহুয়াকে পালটা নিশিকান্ত দুবের]
সর্বশেষ খবর
-
‘আর জি করের মতো পাপ থেকে বাঁচতে মানুষকে গীতা পড়াতে হবে’, আদ্যাপীঠে পুজো দিয়ে বার্তা শুভেন্দুর
-
‘খাবে এই দেশে, লড়বে প্রতিবেশীর জন্য’, বর্ষীয়াণ নাসিরুদ্দিনকে কেন ‘নেকড়ে’ কটাক্ষ কঙ্গনার?
-
রণং দেহি কিম! আমেরিকা-দক্ষিণ কোরিয়ার মহড়ার আগেই ফের ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া
-
‘কিছু না করেই কোটি কোটি টাকা, শিখিয়েছেন মমতা’, কেষ্ট-টুলুদের ‘গুপ্তধন’ নিয়ে খোঁচা দিলীপের
-
কলকাতায় ২০৯ ও হাওড়ায় ওয়ার্ড বেড়ে ৬৮! বিধানসভায় বিশেষ অধিবেশনে পেশ সংশোধনী বিল