গরমের হাত থেকে বাঁচতে গেলে পকেটে পিঁয়াজ রাখলেই হবে। তাহলেই আর গরমে কোনও ক্ষতি হবে না। এমনই মন্তব্য করে বিতর্কে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। প্রশ্ন উঠছে, একজন কেন্দ্রীয় মন্ত্রী কী করে এমন মন্তব্য করতে পারেন।
আরও পড়ুন:
রবিবার মধ্যপ্রদেশের পিছোড়েতে গিয়েছিলেন তিনি। সেখানে বক্তব্য রাখার সময় জ্যোতিরাদিত্যকে হাতে পিঁয়াজ নিয়ে বলতে শোনা যায়, ”আমাকে দেখলে তরুণ মনে হলেও অভিজ্ঞতায় আমি বুড়ো। পকেটে পিঁয়াজ রাখুন, গরম আপনার কিস্যু করতে পারবে না।” প্রসঙ্গত, ওই এলাকায় তাপপ্রবাহ চলছে। সেখানে দাঁড়িয়েই এমন আজব নিদান দিতে শোনা গিয়েছে তাঁকে।
প্রশ্ন উঠছে, কোন সূত্র থেকে এমন মন্তব্য করলেন মন্ত্রীমশাই? একথা অস্বীকারের জায়গা নেই পিঁয়াজ গরমে সত্যিই উপকারী। কিন্তু তা বলে পকেটে রাখলেই ম্যাজিক ঘটে যাবে এটা ডাহা মিথ্যা। গবেষকরা বলছেন, পিঁয়াজ খেলে তা দেহকে কিছুটা ঠান্ডা রাখতে সাহায্য করে। এমনকী, তার মধ্যে থাকা জলীয় উপাদান শরীরকে কিছুটা আর্দ্রও রাখে। আয়ুর্বেদে তাই পিঁয়াজ খেতে নিদান দেওয়া হয়েছে। কিন্তু আধুনিক চিকিৎসাশাস্ত্রে এই নিয়ে নিশ্চিত করে কিছু বলা নেই।
তবে একটা ব্যাপার নিশ্চিত। পিঁয়াজ খেলে শরীর আর্দ্র হলেও হতে পারে। কিন্তু তাকে স্পর্শ না করে, না খাদ্যের সঙ্গে গ্রহণ করে স্রেফ পকেটে নিয়ে ঘুরলেই গরমে উপকার মিলবে এমনটা নেহাতই ভিত্তিহীন দাবি। এইমসের এক চিকিৎসক এই বিষয়ে মন্তব্য করেছেন, ”হিটস্ট্রোক একটি শারীরবৃত্তীয় বিষয়, রূপক নয়। তা ঐতিহ্যের সঙ্গে কোনও আপস করে না।” তিনি আরও বলেন, তাপমাত্রা যখন ৪৫ ছাড়িয়ে ৫০ ডিগ্রির দিকে যায়, তখন আর কোনও বিশ্বাসের কথা ভাবা উচিত নয়। তখন পুরোটাই বিজ্ঞান।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
সুপ্রিম নির্দেশ উড়িয়ে ‘আরশোলা’কে নোটিস! ‘এত স্পর্ধা?’ জেলাশাসককে তীব্র ভর্ৎসনা প্রধান বিচারপতির
-
বাজারে ছড়িয়ে জাল, মেয়াদোত্তীর্ণ ওষুধ! বড়বাজারে হঠাৎ হানা ইবি এবং ড্রাগ কন্ট্রোলের
-
‘আগেও বিজেপিই ছিল, এখনও থাকবে’, মনোনয়নপত্র জমা দিয়ে কেন বললেন হুমায়ুনপুত্র?
-
মাঝরাস্তায় সঙ্গমে লিপ্ত কুকুরের লিঙ্গে ধারালো অস্ত্রের কোপ মাংস ব্যবসায়ীর! তারপর যা হল…
-
কলকাতার খাদ্যাভ্যাস বদলের ইতিবৃত্ত, দেবাদিত্য চৌধুরীর বই প্রকাশে পার্ক স্ট্রিটে চাঁদের হাট