পরনে নীল জার্সি, কালো ট্র্যাকসুট। প্রতিপক্ষদের কাটিয়ে বল নিয়ে বিপক্ষ শিবিরের গোলের সামনে। এরপর এক শটে গোল। হইহই করে উঠল সকলে। একদিন আগেও যিনি বাংলার বিধানসভা নির্বাচনে প্রচারে ঝড় তুলেছিলেন, বঙ্গ বিজেপির গেমপ্ল্যান করেছিলেন, সেই তিনিই সিকিমে অন্য ভূমিকায়। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi) সিকিমের ফুটবল গ্রাউন্ডে শিশু-কিশোর ফুটবলারদের সঙ্গে মেতে থাকলেন ফুটবল খেলায়। ফুটবলারদের সঙ্গে হাই ফাইভ করলেন সহজাতভাবেই।

আরও পড়ুন:
সিকিম রাজ্য প্রতিষ্ঠার সুবর্ণ জয়ন্তী পূর্তি। সেই উপলক্ষ্যে পাহাড়ি রাজ্যের বছরব্যাপী উৎসবের বর্ণময় সমাপ্তি অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী। আজ, মঙ্গলবার সকালে সম্পূর্ণ অন্য ভূমিকায় দেখা গেল নরেন্দ্র মোদিকে। সিকিমের উঠতি ফুটবলারদের সঙ্গে ফুটবল খেলতে মাঠে নেমে পড়েন প্রধানমন্ত্রী। রীতিমতো ট্র্যাকসুট পরে ফুটবল খেলতে দেখা যায় তাঁকে। প্রধানমন্ত্রীকে এই ভূমিকায় দেখে উচ্ছ্বসিত সিকিমের বাসিন্দারা। তরুণ ফুটবলাররাও প্রধানমন্ত্রীকে এই ভূমিকায় কাছে পেয়ে আবেগে ভেসেছেন ছোটরা।

প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডেলে এই প্রসঙ্গে একটি পোস্টও করেছেন। তিনি লিখেছেন, “সিকিমের গ্যাংটকের এক মনোরম সকালে আমার তরুণ বন্ধুদের সঙ্গে ফুটবল খেলার চেয়ে ভালো আর কিছুই হতে পারে না।” শিশু-কিশোরদের প্রতি প্রধানমন্ত্রীর বার্তা, খেলাধুলো আত্মবিশ্বাস, শৃঙ্খলা এবং ঐক্য গড়ে তোলে। ফিটনেস, বন্ধুত্ব এবং আনন্দ বাড়ায়। সিকিম রাজ্য প্রতিষ্ঠার সুবর্ণজয়ন্তী পূর্তি উপলক্ষে বছরব্যাপী উৎসবের বর্ণময় সমাপ্তি অনুষ্ঠানে যোগ দিতে গতকাল, সোমবার সিকিমে পৌঁছেছিলেন প্রধানমন্ত্রী। সেখানে একটি বর্ণময় রোড শো করেন। আজ, মঙ্গলবার পালজোর স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। ওই অনুষ্ঠান মঞ্চ থেকে একাধিক প্রকল্পের উদ্বোধন এবং বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগের ভার্চুয়ালি ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘হরমুজে জাহাজ চলাচলের স্বাধীনতা ফিরুক’, ইরান-আমেরিকা শান্তিচুক্তিকে স্বাগত জানালেন মোদি
-
শিক্ষায় অনন্য নজির, ইউইএম কলকাতায় উদযাপিত ‘আচার্য অনার্স ২০২৬’
-
ম্যাচের ২৪ ঘণ্টা আগেও আমেরিকা ঢুকতে পারল না উরুগুয়ে, বিতর্কে ট্রাম্পের অভিবাসন নীতি
-
জারি গ্রেপ্তারি পরোয়ানা, আগাম জামিন চেয়ে হাই কোর্টে অভিষেকের ‘বেপাত্তা’ আপ্তসহায়ক
-
কাকলিদের ‘ভরসা’র এনসিপিআই প্রধান কুণ্ডু দম্পতি, জানেন দলের কত সম্পত্তি?