Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ শ্রাবণ ১৪৩৩
  • শনিবার
  • ৮ আগস্ট ২০২৬
Kharagpur IIT

খড়গপুর আইআইটি-তে ফের পড়ুয়ার রহস্যমৃত্যু! ঘর থেকে উদ্ধার দেহ

ফের খড়গপুর আইআইটি-তে পড়ুয়ার রহস্যমৃত্যু! হস্টেল হল থেকে পড়ুয়ার দেহ উদ্ধার হল। মৃতের নাম সোহম হালদার। তাঁর বাড়ি উত্তর ২৪ পরগনার বারাসতে। ঘটনা ঘিরে ফের চাঞ্চল্য তৈরি হয়েছে খড়গপুর আইআইটি-তে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। কী কারণে এই ঘটনা, সেই তদন্ত শুরু হয়েছে।

অংশুপ্রতীম পাল
অংশুপ্রতীম পাল

শেষ আপডেট: এপ্রিল ২৮, ২০২৬, ১৫:২৬

link
অংশুপ্রতীম পাল
অংশুপ্রতীম পাল

শেষ আপডেট: এপ্রিল ২৮, ২০২৬, ১৫:২৬

options
link
খড়গপুর আইআইটি-তে ফের পড়ুয়ার রহস্যমৃত্যু! ঘর থেকে উদ্ধার দেহ zoom
প্রতীকী ছবি।
Advertisement

ফের খড়গপুর আইআইটি-তে পড়ুয়ার রহস্যমৃত্যু! হস্টেল হল থেকে পড়ুয়ার দেহ উদ্ধার হল। মৃতের নাম সোহম হালদার। তাঁর বাড়ি উত্তর ২৪ পরগনার বারাসতে। ঘটনা ঘিরে ফের চাঞ্চল্য তৈরি হয়েছে খড়গপুর আইআইটি-তে (Kharagpur IIT)। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। কী কারণে এই ঘটনা, সেই তদন্ত শুরু হয়েছে। প্রসঙ্গত, গত ১৬ মাসে এই শিক্ষাক্ষেত্রে ৯ পড়ুয়ার মৃত্যু হয়েছে। এই বিষয়ে সুপ্রিম কোর্টও উদ্বেগ প্রকাশ করেছে।

সোহম হালদার খড়্গপুর আইআইটির ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন। তাঁর বাড়ি উত্তর ২৪ পরগনার বারাসতে। ক্যাম্পাসের হস্টেলেই তিনি থাকতেন। আজ, মঙ্গলবার সকালে ঘরের দরজা বন্ধ ছিল। ডাকাডাকি করেও কোনও সাড়া মেলেনি। খবর দেওয়া হয় পুলিশে। দরজা ভেঙে ভিতরে ঢুকে চমকে ওঠেন সকলে। ঘরের মধ্যে গলায় ফাস লাগানো অবস্থায় ঝুলতে দেখা যায় তাঁকে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ওই ঘটনাকে ‘আত্মহত্যা’ বলেই মনে করছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে।

Advertisement

ক্যাম্পাসের অন্যান্য ছাত্ররা জানিয়েছেন, গতকাল, সোমবার রাতে খাওয়াদাওয়ার পর ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছিলেন তিনি। রাতে ঘরে একাই ছিলেন। তাঁর কোনও সাড়া মেলেনি। পড়ুয়ারা জানিয়েছেন, আইআইটিতে ক্যাম্পাসিং হয়েছে। সোহমও ক্যাম্পাসিংয়ে যোগ দিয়েছিলেন। অনেকের চাকরি হলেও তিনি কৃতকার্য হননি। তারপর থেকেই সোহম মুষড়ে ছিলেন বলে জানিয়েছেন বন্ধুরা। চাকরি না পাওয়ার জন্যই কি নিজেকে শেষ করে দিলেন ওই ছাত্র? সেই প্রশ্ন উঠেছে। ওই ছাত্রের পরিবারের সদস্যদের খবর পাঠানো হয়েছে। প্রসঙ্গত, দিন দশেক আগেই অটলবিহারী হলের আটতলা থেকে পড়ে মৃত্যু হয়েছিল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের তৃতীয়বর্ষের ছাত্র জয়বীর সিং দোদিয়ার। তারপরে চলতি বছরে খড়গপুর আইআইটিতে (Kharagpur IIT) দ্বিতীয় মৃত্যু হল সোহমের।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.