ভারতীয় ক্রিকেটে প্রতিভার অভাব নেই। তার সবচেয়ে বড় প্রমাণ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতের সাফল্য। এখনও পর্যন্ত ছ’বার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছে টিম ইন্ডিয়া। যা সর্বোচ্চ। গত যুব বিশ্বকাপেও ইংল্যান্ডকে ১০০ রানে হারিয়ে শিরোপা ঘরে তুলেছে জুনিয়র মেন ইন ব্লু। ফাইনালে ব্যাট হাতে ঝড় তুলেছিল বৈভব সূর্যবংশী। মাত্র ৮০ বলে ১৭৫ রানের দুরন্ত ইনিংস খেলে ম্যাচের সেরা হয়েছিল সে। এখন এই ‘বিস্ময় কিশোর’ সিনিয়র দলের জার্সিতেও দ্যুতি ছড়াচ্ছে। এবার লাইমলাইটে তার সতীর্থ। মাত্র ১৮ বছর বয়সেই ঘণ্টায় ১৪৬ কিমি গতিতে বল করে হইচই ফেলে দিয়েছেন।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে কেবল বৈভবই নয়, নজর কেড়েছিলেন আয়ুষ মাত্রে, হেনিল প্যাটেল এবং আরএস অম্বরীশ। বিশ্বকাপ শেষ হয়ে গেলেও ভারতীয় ক্রিকেটের নতুন মুখগুলির দাপট থামেনি। আরও একজনের গতি নিয়ে চর্চা চলেছিল। তিনি দীপেশ দেবেন্দ্রন। হাইস্কোরিং ফাইনালে মার খেলেও দু’টি উইকেট নিয়েছিলেন। তামিলনাড়ু প্রিমিয়ার লিগে মাদুরাই প্যান্থার্সের হয়ে খেলছেন ১৮ বছরের এই ডানহাতি পেসার। বুধবার ত্রিচি গ্র্যান্ড চোলাসের বিরুদ্ধে ম্যাচে ঘণ্টায় ১৪৬ কিলোমিটার গতিতে বল করে নজর কাড়েন তিনি। শুধু একটি বল নয়, গোটা ম্যাচেই তাঁর গতিবেগ ছিল ঘণ্টায় ১৪০ কিলোমিটারের আশপাশে।
আরও পড়ুন:
Deepesh Devendran is proving why he’s one of India’s most exciting young fast bowlers.
The former India U19 pacer has been consistently clocking 140+ km/h in the TNPL, touching 145+ km/h with ease, while also showing impressive variations#TNPL #CSK #WhistlePodu #IPL #Deepesh pic.twitter.com/m98TsM8CyH
— Vishal Yadav (@VishalY73709681) August 5, 2026
ক্রিকেটের সঙ্গে দেবেন্দ্রনের পরিবারের সম্পর্কও পুরনো। তাঁর বাবা তামিলনাড়ুর হয়ে ঘরোয়া ক্রিকেট খেলেছেন। ফলে বাবার পথ ধরেই যে ছেলে এগোচ্ছেন, তা বলাই যায়। এদিকে বৈভবকে নিয়ে ভবিষ্যদ্বাণী করেছেন ইংল্যান্ডের তারকা জস বাটলার। টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বাধিক রানের মালিক হওয়ার পরেই বাটলারের মুখে উঠে এসেছে ভারতীয় কিশোরের নাম। তাঁর মতে, একদিন তাঁর এই রেকর্ডও ভেঙে দিতে পারেন বিহারের সমস্তিপুরের তারকা।
বুধবার দ্য হান্ড্রেডে ম্যাঞ্চেস্টার সুপার জায়ান্টসের হয়ে ওয়েলশ ফায়ারের বিরুদ্ধে মাত্র ২০ বলে অপরাজিত ৫১ রান করেন বাটলার। ইনিংসে ছিল দু’টি চার এবং ছ’টি ছক্কা। স্ট্রাইক রেট ২৫০। সেই ইনিংসের সুবাদেই টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন তিনি। ৫২২টি টি-টোয়েন্টি ম্যাচে বাটলারের রান এখন ১৪,৮৩৩। রয়েছে ন’টি সেঞ্চুরি এবং ১০৫টি হাফসেঞ্চুরি। তিনি টপকে গিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের কায়রন পোলার্ডকে। পোলার্ডের ৭৪৬ ম্যাচে রান ১৪,৮০৩। ৪৬৩ ম্যাচে ১৪,৫৬২ রান করে তালিকায় তৃতীয় ক্রিস গেল।
রেকর্ড নিজের দখলে নেওয়ার পর বাটলার অবশ্য জানিয়ে দিয়েছেন, এই কীর্তি চিরস্থায়ী নয়। তাঁর ধারণা, একদিন কেউ না কেউ তাঁকে টপকাবেন। আর সেই ক্রিকেটারের নাম হতে পারে বৈভব সূর্যবংশী। বাটলারের কথায়, “একদিন কেউ এই রেকর্ড ভেঙে দেবে। সম্ভবত সেই ক্রিকেটারের নাম বৈভব সূর্যবংশী।” বয়স মাত্র ১৫। কিন্তু ইতিমধ্যেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিজের ছাপ ফেলেছেন সূর্যবংশী। জিম্বাবোয়ের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজে করেছেন ১৫১ রান। সিরিজের সেরা ক্রিকেটারের পুরস্কারও পেয়েছে। ভারত সিরিজ জিতেছে ৩-০ ব্যবধানে।
তার আগে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ৪৩৯ রান করে প্রতিযোগিতার সেরা ক্রিকেটার হয়েছিলেন তিনি। মাত্র ১৫ বছর বয়সেই এমন ধারাবাহিকতাই বলে দিচ্ছে, ভারতীয় ক্রিকেটের নতুন তারকা উজ্জ্বল। আর বৈভবের পাশে এখন আরও এক নাম দীপেশ দেবেন্দ্রন। একজন ব্যাট হাতে ঝড় তুলছেন, অন্য জন বল হাতে গতি দিয়ে চমকে দিচ্ছেন। ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ যে বেশ উজ্জ্বল, তার ইঙ্গিত মিলছে নতুন প্রজন্মের হাত ধরেই।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বিশ্বকাপের পরেই দুঃসংবাদ, না ফেরার দেশে লিওনেল মেসির বাবা
-
শিল্পে সুদিন ফেরাতে জমিনীতিতে আমূল বদল! মঙ্গলে নবান্নে জরুরি বৈঠকের ডাক শিল্পমন্ত্রীর
-
অনাস্থা আনতেই কৌশলি ধুলিয়ান পুরসভার চেয়ারম্যান! ফেসবুকে রাহুলের ‘বরাই’, কংগ্রেসের পথে তৃণমূল নেতা?
-
‘সতর্ক করছি, শুধরে যান’, রাস্তায় বালি-পাথর ফেলা নিয়ে হুঁশিয়ারি অগ্নিমিত্রার, হবে জরিমানাও!
-
ডিলিমিটেশন বিলে সমর্থন ঘোষণা আরও এক দলের, ক্রমে ‘জাদু সংখ্যা’র দিকে এগোচ্ছেন মোদি-শাহ?