পরীক্ষা সম্পন্ন হয়েছে আগেই। সসম্মানে পরীক্ষায় পাশ করার পর দীর্ঘদিন পেরিয়ে গেলেও এখনও নিয়োগ করেনি সরকার। এরই প্রতিবাদে রাস্তায় আন্দোলনে নামলেন কেরলের (Kerala) প্রাথমিক স্কুলের (LPST) চাকরিপ্রার্থীরা। রাস্তায় বসে ঘাস খেলেন শত শত চাকরিপ্রার্থী। শনিবার সকালে এই ঘটনা ঘটেছে কেরলের রাজধানী তিরুঅনন্তপুরমে।
চাকরিপ্রার্থীদের অভিযোগ, কেরল পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় (পিএসসি) যোগ্য তালিকায় থাকা সত্ত্বেও সরকারের তরফে এখনও নিয়োগপত্র দেওয়া হয়নি। সরকার লাগাতার চাকরিপ্রার্থীদের দাবি উপেক্ষা করছে। নিয়োগ সংক্রান্ত কোনও তথ্যও প্রকাশ করা হচ্ছে না। গোটা প্রক্রিয়ায় ব্যাপক দুর্নীতি হয়েছে বলে অভিযোগ তুলে গত ৩৪ দিন ধরে আন্দোলন করছেন তাঁরা। শনিবার চাকরির দাবিতে প্রকাশ্য রাস্তায় ঘাস খেয়ে প্রতিবাদ জানান ছাত্রীরা। এক বিক্ষোভকারী বলেন, ”৩৪ দিন ধরে আন্দোলন চলছে অথচ সরকারের কোনও হেলদোল নেই। সরকার ২ মাস সময় চেয়েছে, কিন্তু কেন সরকারের দু’মাস প্রয়োজন তা স্পষ্ট করছে না। চাকরিপ্রার্থীদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। আন্দোলনকারীদের সমস্ত দাবি এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে সরকার।”
আরও পড়ুন:
গোটা প্রক্রিয়ায় ব্যাপক দুর্নীতি হয়েছে বলে অভিযোগ তুলে গত ৩৪ দিন ধরে আন্দোলন করছেন তাঁরা। শনিবার চাকরির দাবিতে প্রকাশ্য রাস্তায় ঘাস খেয়ে প্রতিবাদ জানান ছাত্রীরা।
এদিকে জানা যাচ্ছে, কেরালা পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষার মূল্যায়নে অনিয়মের ঘটনা সামনে এসেছে। রাজ্যের প্ল্যানিং কমিশনের শীর্ষ পদে পরীক্ষায় ব্যাপক অনিয়মের ঘটনা ঘটেছে। যার জেরে সরকার ক্রাইম ব্রাঞ্চকে এই ঘটনার তদন্তভার দিয়েছে। গত জুলাই মাসে কেরলা পুলিশ এই মামলার তদন্তে বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করা হবে বলে জানায়। এই এসআইটির প্রধান হিসেবে নিয়োগ করা হয়েছে রাজ্য পুলিশের ডিজি এস অজিতা বেগমকে।
এই ডামাডোলের মাঝেই এলপিএসটি প্রার্থীদের তরফে লাগাতার আন্দোলন চলছে। অভিযোগ, মেধার ভিত্তিতে বাছাই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। সরকারের উচিত নিয়োগের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
পুলিশ প্রশাসনে রাজনৈতিক রং নয়! গেরুয়া উত্তরীয় পরে বিজেপির মঞ্চে উঠতেই ক্লোজড ওসি
-
‘থামাবো না, মরুন’, নয়ডায় ‘জতুগৃহ’ বাস থামাতে চেয়ে যাত্রীদের আকুতি শুনে হুমকি চালকের
-
‘মাথায় বন্দুক ঠেকিয়ে টাকা নিতে চাপ, শুনতে চায়নি সিবিআই’, হাই কোর্টে বিস্ফোরক অভয়ার পরিবার
-
নিম্নচাপের বৃষ্টির মাঝে ‘মিনি টর্নেডো’র দাপট ঝাড়গ্রামে! ১০ মিনিটে লন্ডভন্ড একাধিক গ্রাম
-
মানচিত্র থেকে মুছে যাবে গোটা গ্রাম! শান্তিপুরে ভয়াবহ গঙ্গা ভাঙনে ভিটেমাটি হারা বহু পরিবার