সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিজের পূর্ববর্তী অবস্থান থেকে ১৮০ ডিগ্রি ঘুরে গেলেন জনপ্রিয় অভিনেতা কমল হাসান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নোট বাতিলের সিদ্ধান্তকে স্বাগত জানানো ঠিক হয়নি। তাড়াহুড়োয় ওই সিদ্ধান্তকে স্বাগত জানানো ভুল হয়েছিল, একটি তামিল ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে এবার এমনটাই বললেন মূলস্রোতের রাজনীতিতে পা রাখতে চলা এই বর্ষীয়ান অভিনেতা। একইসঙ্গে নিজের ভুল স্বীকার করে অনুরাগীদের কাছে ক্ষমাও চেয়ে নিয়েছেন তিনি।
[মোদির নোট বাতিলের ধাক্কায় জঙ্গি হামলা কমল ৬০ শতাংশ]
পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের সিদ্ধান্তকে যে সমস্ত সেলিব্রিটিরা স্বাগত জানিয়েছিলেন, তাঁদের মধ্যে অন্যতম কমল হাসান। নভেম্বরে নোটবন্দির সময় তিনি টুইট করেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে স্যাল্যুট। সৎ করদাতারা এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছেন। দলীয় রাজনীতি ভুলে প্রত্যেকের এই পদক্ষেপের প্রশংসা করা উচিত। প্রথম প্রথম একটু সমস্যা হলেও আমাদের খানিকটা সময় দেওয়া উচিত।’ কিন্তু এবার নিজের পূর্ববর্তী অবস্থান থেকে ১৮০ ডিগ্রি ঘুরে হাসান বললেন, ‘নোট বাতিলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছিলাম বলে অনেক অর্থনীতিবিদই আমার সমালোচনা করেছিলেন। পরে আমি ভুল বুঝতে পারি। হয়তো নোট বাতিলের উদ্দেশ্য মহৎ ছিল। কিন্তু তার প্রয়োগে ভুল রয়ে গিয়েছে।’
ওই বিস্ফোরক সাক্ষাৎকারে কেন্দ্রের প্রবল সমালোচনা করে কমল হাসান জানিয়েছেন, কালো টাকাকে সাদা করতে চাওয়ার পরিকল্পনাটি মহৎ, কিন্তু সরকার যে পদ্ধতি অবলম্বন করেছে সেটি খামখেয়ালি ও ত্রুটিপূর্ণ। বহু বিশিষ্ট অর্থনীতিবিদের সঙ্গে কথা বলে তিনি নিজের ভুল বুঝতে পেরেছেন বলে স্বীকার করেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই অভিনেতা। সাম্প্রতিক পরিস্থিতিতে তাঁর এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। তামিলনাড়ুর রাজনীতির আসরে নামতে পারেন কমল হাসান, জল্পনা এমনটাই। অথচ মাত্র হপ্তাখানেক আগেও তিনি মোদির ভূয়সী প্রশংসা করেন। এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী প্রসঙ্গে বলেন, ‘অন্যরা শুধুই আশ্বাস দিয়েছিলেন। মোদিজি তাঁর প্রতিশ্রুতি রেখেছেন।’
[নোট বাতিলে সাময়িক থমকাতে পারে অর্থনীতি, মত রাষ্ট্রপতির]
সর্বশেষ খবর
-
গ্যালিফ স্ট্রিটে সংরক্ষিত বন্যপ্রাণী-পাখি বিক্রি করা যাবে না! কোর্টের নির্দেশের পর ‘অ্যাকশনে’ প্রশাসন
-
নির্বাচন ভণ্ডুলের ছক! রাশিয়ায় ১০০০ ড্রোন নিয়ে হামলা ইউক্রেনের, বিস্ফোরণ তেল শোধনাগারেও
-
পোস্টারে শিল্পীকে ‘অপমান’, বিতর্কে সনাতন দিন্দার পুজো, কী জানালেন উদ্যোক্তারা?
-
রণক্ষেত্র বালোচিস্তানে সামরিক অভিযান! মৃত ৫ বিদ্রোহী, ২৩ জন অপহৃতকে উদ্ধার পাকসেনার
-
বিগ বসের ঘরে হৃদরোগে আক্রান্ত সলমন! হইচই শুরু হতেই কেন ক্ষমাপ্রার্থী ভাইজান?