ফের আকাশে বড়সড় বিপর্যয়। কানপুরে ভেঙে পড়ল বেসরকারি বিমান সংস্থার প্রশিক্ষণ বিমান (Kanpur Plane Crash)। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুই পাইলটের। গুরুতর আহত কো-পাইলট। সজোরে আছড়ে পড়ে বিমানটি একেবারে টুকরো টুকরো হয়ে গিয়েছে। স্থানীয়রা উদ্ধারকাজ শুরু করেছেন।
আরও পড়ুন:
জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুরে প্রশিক্ষণ চলাকালীন নাত্থু পুরওয়া গ্রামের গঙ্গার ব্যারেজের ধারে বিমানটি ভেঙে পড়ে। দুই ইঞ্জিনের ছোট বিমানটিতে একজন প্রশিক্ষণরত পাইলট এবং একজন সিনিয়র পাইলট ছিলেন। প্রশিক্ষণরত পাইলটের নাম শচীন ভাটিয়া। তিনি গুজরাটের বাসিন্দা। অপর পাইলটের নাম অভিষেক পুজারী, তিনি কর্নাটকের বাসিন্দা। ঘটনাস্থালেই দুই পাইলটের মৃত্যু হয়েছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে এমার্জেন্সি টিম। ঠিক কী কারণে দুর্ঘটনা সেটা এখনও স্পষ্ট নয়।
স্থানীয় সূত্রের খবর, কানপুরের গার্গ অ্যাভিয়েশন ট্রেনিং সেন্টার থেকে বেলা সাড়ে এগারোটা নাগাদ ওই প্রশিক্ষণ বিমানটি উড়েছিল। ১১টা ৫০ নাগাদ ওই দুর্ঘটনাটি ঘটে। সেসময় বিমানটি ফিরছিল ওই প্রশিক্ষণ কেন্দ্রেই। সূত্রের খবর, যে পাইলট প্রশিক্ষণ দিচ্ছিলেন তাঁর অন্তত ৩ হাজার ঘণ্টা বিমান ওড়ানোর অভিজ্ঞতা রয়েছে। ফলে পাইলটের অনভিজ্ঞতার তত্ত্ব খাটে না।
কয়েক দিন আগেই ছিল আহমেদাবাদ বিমান দুর্ঘটনার বর্ষপূর্তি। এক বছর আগের বিভীষিকার স্মৃতি এখনও অমলিন ভুক্তভোগীদের মনে। সেই দুর্ঘটনার তদন্ত এখনও সম্পন্ন হয়নি। প্রাথমিক রিপোর্টে পাইলটদের দোষী বলে ইঙ্গিত করা হলেও পাইলটদের সংগঠন তা মানতে রাজি নয়। এমনকী দুর্ঘটনার দরুন যে ক্ষতিপূরণ পাওয়ার কথা যাত্রীদের পরিবারগুলির, সেটাও এখনও সকলে পাননি। ওই ঘটনার পরও দেশে একাধিক বিমান দুর্ঘটনা ঘটেছে। মৃত্যু হয়েছে অজিত পওয়ারের মতো রাজনৈতিক নেতার। এই দুর্ঘটনাগুলির অনেকগুলিরই কারণ এখনও জানা যায়নি। এবার কানপুরে ফের বিমান ভাঙল।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
পুজোর আগে সিভিক ভলান্টিয়ারদের জন্য সুখবর, কবে ঢুকবে বেতনের বাড়তি ২ হাজার? জানিয়ে দিল রাজ্য
-
মোদির জনপ্রিয়তায় খামতি নেই, এখন ভোট হলে কত আসন পাবে এনডিএ? কী বলছে দেশ?
-
মুখ্যমন্ত্রী হওয়ার পর চলতি সপ্তাহেই প্রথমবার বীরভূম সফর, কী বার্তা দেবেন শুভেন্দু?
-
বয়কটের হ্যাটট্রিক! প্রধান বিচারপতিকে আমন্ত্রণের প্রতিবাদে ফের সরব পড়ুয়ারা, বাতিল সমাবর্তন
-
প্রেমের টানে স্বামীকে ইটালিতে রেখে বাংলাদেশে বধূ, প্রেমিকের সঙ্গে ঘর বাঁধলেন ৪ সন্তানের মা!