Karnataka

স্কুলের অনুষ্ঠানে অশ্লীল নাচগান হলেই কড়া শাস্তি! নয়া নির্দেশ কর্নাটকে

ওই নির্দেশিকায় বলা হয়েছে, শিক্ষার্থীদের সার্বিক বিকাশে সহায়ক হয়, এমন অনুষ্ঠান করতে হবে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৮, ২০২৬, ১৭:২২

options
link
স্কুলের অনুষ্ঠানে অশ্লীল নাচগান হলেই কড়া শাস্তি! নয়া নির্দেশ কর্নাটকে
ফাইল ছবি।

কড়া নির্দেশ কর্নাটকে। স্কুলশিক্ষা দপ্তরের তরফে জানিয়ে দেওয়া হয়েছে সরকারি বা বেসরকারি সমস্ত স্কুলেই অনুষ্ঠানের সময় অশ্লীল নাচগান করা যাবে না। যারা পারফর্ম করবে তাদের শালীন পোশাক পরতে হবে। আর এই নির্দেশ অমান্য কড় পদক্ষেপ করা হবে।

Advertisement

এই সংক্রান্ত একটি নির্দেশিকা পেশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে স্কুল হল ‘জ্ঞানের মন্দির’। শিশুদের চরিত্র, মূল্যবোধ গঠনে মুখ্য ভূমিকা পালন করে স্কুলগুলি। আর সেক্ষেত্রে সাংস্কৃতিক অনুষ্ঠানের গুরুত্বই আলাদা। কিন্তু বহু স্কুলই এমন সব গান বা নাচে পড়ুয়াদের পারফর্ম করায় যা একেবারেই মেনে নেওয়া যায় না।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সরকারের মতে, এই ধরনের পারফরম্যান্স ছাত্রছাত্রীদের মানসিক স্বাস্থ্য ও নৈতিক উন্নতির ক্ষতি করে দেয়। আর সেই কারণেই এবার কড়া নির্দেশিকা পেশ করা হল। স্কুলগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে যেন কোনও অনুষ্ঠানেই অশ্লীল অনুষ্ঠান না করা হয়। এর পরিবর্তে, এমন সব গান নির্বাচন করতে হবে যা ইতিবাচকতার সঞ্চার করে পড়ুয়াদের মনে। পাশাপাশি কর্নাটকের সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরে এবং নৈতিক মূল্যবোধের প্রসার ঘটায়। ওই নির্দেশিকায় বলা হয়েছে, শিক্ষার্থীদের সার্বিক বিকাশে সহায়ক হয়, এমন অনুষ্ঠান করতে হবে। পড়ুয়াদের সাংস্কৃতিক সচেতনতা বৃদ্ধি করতে হবে।

Advertisement

সরকার জানিয়েছে, স্কুলগুলোর উচিত এমন সব কর্মসূচির আয়োজন করা, যা মূল্যবোধ গড়ে তুলতে এবং সংস্কৃতির প্রতি গভীরতর বোঝাপড়াকে উৎসাহিত করবে। এর পরিবর্তে এমন কোনও বিষয়বস্তু বেছে নেওয়া উচিত নয়, যা সরকারের দৃষ্টিতে অনুপযুক্ত। এই নতুন নির্দেশের মাধ্যমে সংশ্লিষ্ট বিভাগ স্কুলের বিভিন্ন অনুষ্ঠানের ক্ষেত্রে সুনির্দিষ্ট সীমারেখা নির্ধারণ করে দিয়েছে। এতে বলা হয়েছে যে, সাংস্কৃতিক কর্মসূচিগুলো অবশ্যই যথাযথ, গঠনমূলক এবং শিক্ষার্থীদের সার্বিক বিকাশে স্কুলের যে ভূমিকা রয়েছে—তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.