Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৭ আশ্বিন ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
Rajnath Singh

‘সন্ত্রাসবাদ নিয়ে দ্বিচারিতার জায়গা নেই’, এসসিও বৈঠকে ‘সিঁদুর’ মনে করিয়ে পাকিস্তানকে তোপ রাজনাথের

মঙ্গলবার কিরগিস্তানের রাজধানী বিশকেকে অনুষ্ঠিত হয়েছে এসসিও-র প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠক। সেখানে উপস্থিত ছিলেন রাজনাথ। এদিন বক্তৃতা করতে গিয়ে তিনি বলেন, “অপারেশন সিঁদুরের মাধ্যমে আমরা আমাদের দৃঢ় সংকল্প প্রদর্শন করেছি। সন্ত্রাসের কেন্দ্রস্থলগুলি আর সুরক্ষিত নয়। জঙ্গিরা যেখানেই থাকুক না কেন, তারা রেহাই পাবে না।”

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৮, ২০২৬, ১৬:২৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৮, ২০২৬, ১৬:২৬

options
link
‘সন্ত্রাসবাদ নিয়ে দ্বিচারিতার জায়গা নেই’, এসসিও বৈঠকে ‘সিঁদুর’ মনে করিয়ে পাকিস্তানকে তোপ রাজনাথের zoom
প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। ছবি: সংগৃহীত।
Advertisement

সন্ত্রাসবাদ নিয়ে দ্বিচারিতার কোনও জায়গা নেই। যে সমস্ত দেশ জঙ্গিদের আশ্রয় দেয় তারা রেহাই পাবে না। মঙ্গলবার সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের (এসসিও) বৈঠকে পাকিস্তানকে তোপ দাগলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)।

মঙ্গলবার কিরগিস্তানের রাজধানী বিশকেকে অনুষ্ঠিত হয়েছে এসসিও-র প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠক। সেখানে উপস্থিত ছিলেন রাজনাথ। এদিন বক্তৃতা করতে গিয়ে তিনি বলেন, “অপারেশন সিঁদুরের মাধ্যমে আমরা আমাদের দৃঢ় সংকল্প প্রদর্শন করেছি। সন্ত্রাসের কেন্দ্রস্থলগুলি আর সুরক্ষিত নয়। জঙ্গিরা যেখানেই থাকুক না কেন, তারা রেহাই পাবে না।” পহেলগাঁও হামলার উল্লেখ করে রাজনাথ বলেন, “এই ঘটনা সমগ্র গোটা সমাজকে নাড়িয়ে দিয়েছিল। পাশাপাশি, তুলে ধরেছিল সন্ত্রাসের ভয়ংকর রূপকে।” তাঁর কথায়, “সন্ত্রাসবাদ এবং চরমপন্থা গোটা বিশ্বে অন্যতম প্রধান সমস্যা হয়ে উঠেছে।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সরাসরি পাকিস্তানের নাম উল্লেখ না করে রাজনাথ সন্ত্রাসবাদ, বিচ্ছিন্নতাবাদ ও চরমপন্থার বিরুদ্ধে একটি সুসংহত এবং আপসহীন নীতি অবলম্বনের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন। তিনি বলেন, “রাষ্ট্র-পোষিত আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদকে আমাদের উপেক্ষা করা উচিত নয়। এই বিষয়ে দ্বিচারিতার কোনও জায়গা নেই। সন্ত্রাসবাদের কোনও জাতি বা ধর্ম নেই।” এসসিও-র তিয়ানজিন ঘোষণাপত্রের কথা স্মরণ করে রাজনাথ বলেন, “সন্ত্রাসবাদ মোকাবিলার জন্য এই জোটকে অবশ্যই ব্যতিক্রমহীনভাবে কাজ করতে হবে। আন্তর্জাতিক মানদণ্ডের রক্ষক হিসাবে কাজ করতে হবে।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.