শ্রমিকদের দাবি মেনে অভিনব পদক্ষেপ কর্নাটক সরকারের। ন্যূনতম মজুরি একলাফে বাড়ল ৬০ শতাংশ। এর ফলে বেঙ্গালুরুর শ্রমিকরা প্রতি মাসে ন্যূনতম বেতন পাবেন ২৩,৩৭৬ টাকা। পাশাপাশি রাজ্যের দক্ষ শ্রমিকরা সর্বনিম্ন বেতন পাবেন মাসে ৩১,১১৪ টাকা। শনিবার এমনটাই কংগ্রেস শাসিত কর্নাটকের শ্রমমন্ত্রী সন্তোষ লাড।
আরও পড়ুন:
দীর্ঘদিন ধরে ন্যূনতম বেতন বৃদ্ধির দাবি জানিয়ে আসছিলেন কর্নাটকের শ্রমিকরা। সেই দাবি মেনে শনিবার বেতন বৃদ্ধির বিজ্ঞপ্তি জারি করেছে সরকার। যেখানে বলা হয়েছে, রাজ্যের শ্রমিকরা এখন থেকে ন্যূনতম বেতন পাবেন ২৩,৩৭৬ টাকা। এর পাশাপাশি দক্ষ শ্রমিকদের বেতন হবে মাসিক ৩১,১১৪ টাকা। এই উদ্যোগ রাজ্যের শ্রমিকদের আর্থিক সুরক্ষা দেবে, এবং লক্ষ লক্ষ শ্রমিকদের একটি সমন্বিত কাঠামোর মধ্যে আনবে। লাড বলেন, এই বেতন পরিবর্তন সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে হয়েছে। পাশাপাশি এই পদক্ষেপ রাজ্যের শ্রম কাঠামোর এক বিরাট সংস্কার।
দক্ষ শ্রমিকদের বেতন হবে মাসিক ৩১,১১৪ টাকা। এই উদ্যোগ রাজ্যের শ্রমিকদের আর্থিক সুরক্ষা দেবে, এবং লক্ষ লক্ষ শ্রমিকদের একটি সমন্বিত কাঠামোর মধ্যে আনবে।
শ্রমমন্ত্রী আরও বলেন, ‘এই পদক্ষেপ রাজ্য জুড়ে অসংগঠিত এবং অন্যান্য তফসিলি খাতের শ্রমিকদের অর্থনৈতিক নিরাপত্তা প্রদান করবে। সরকার এর আগের চার-অঞ্চলভিত্তিক শ্রেণিবিন্যাস পদ্ধতির পরিবর্তে সমস্ত কর্মসংস্থানকে এক ছাতার তলায় এনেছে। এর মাধ্যমে রাজ্যজুড়ে ৮১টি ক্ষেত্রে নিযুক্ত লক্ষ লক্ষ শ্রমিক সরাসরি উপকৃত হবেন। রাজ্যের শ্রম দপ্তরের এই উদ্যোগকে সমর্থন করার জন্য শ্রমমন্ত্রী সন্তোষ লাড ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া, উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার এবং মন্ত্রিসভার সকল সদস্যদের।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
সিআইডি সেজে ব্যবসায়ীকে প্রকাশ্য রাস্তা থেকে অপহরণ করে ডাকাতি, তদন্তে পুলিশ
-
‘আত্মঘাতী’ বিস্ফোরণে কাঁপল করাচির সেনা দপ্তর, চলল গুলি, মৃত্যু তিন পাক সেনার
-
লেনিন নয়, হৃদয় সম্রাট শিবাজি! ‘লাল’ যাদবপুরে পালিত ‘হিন্দু সাম্রাজ্য দিবস’
-
লিঙ্কডিনে ফুটবলার খুঁজে বিশ্বকাপের নকআউটে! কেপ ভার্দের স্বপ্নের সওদাগর যে মানুষটা
-
জীবিকা হারানো হকারদের এককাট্টা করে আন্দোলনের প্রস্তুতি ‘কালীঘাট তৃণমূলের’, ফের পথে মমতা!