Karnataka

মায়ের প্রেমিককে কুপিয়ে খুন! মৃতের বুকে পা দিয়ে পুলিশের জন্য অপেক্ষা যুবকের, ছবি দেখে শিউরে উঠল নেটপাড়া

প্রতিশোধের আগুন দশ বছরেও নেভেনি! মায়ের সঙ্গে পালিয়ে যাওয়ার অপরাধে মায়ের প্রেমিককে খুন করলেন যুবক।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৪, ২০২৬, ১৫:৪৯

options
link
মায়ের প্রেমিককে কুপিয়ে খুন! মৃতের বুকে পা দিয়ে পুলিশের জন্য অপেক্ষা যুবকের, ছবি দেখে শিউরে উঠল নেটপাড়া
প্রৌঢ়কে খুন করে তাঁর বুকের উপর দাঁড়িয়ে অভিযুক্ত। ছবি: সংগৃহীত।

প্রতিশোধের আগুন দশ বছরেও নেভেনি! মায়ের সঙ্গে পালিয়ে যাওয়ার অপরাধে এক দশক পর মায়ের প্রেমিককে খুন করলেন যুবক। হত্যকাণ্ডের পর মৃতদেহের বুকের উপর পা দিয়ে দাঁড়িয়ে থাকলেন, যতক্ষণ না পুলিশ পৌঁছাল ঘটনাস্থলে। ভয়ংকর এই ঘটনার ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়।

Advertisement

এই ঘটনা কর্নাটকের মন্দির শহর ইয়ালম্বা মন্দিরের হুলিকাট্টি গ্রামের। অভিযুক্ত যুবকের নাম এরায়া মাথাপতি। ৫১ বছরের বাসাপ্পা হোসমানিকে ধারাল অস্ত্রে গলা কেটে খুন করার অভিযোগ উঠল মাথাপতির বিরুদ্ধে। হত্যাকাণ্ডের নৃশংসতায় হতবাক স্থানীয়রা। সোমবার সন্ধ্যায় রাস্তায় হোসমানির পথ আটকান মাথাপতি। প্রৌঢ় কিছু বোঝার আগেই ধারাল অস্ত্র দিয়ে ষোলোবার তাঁকে আঘাত করেন যুবক। ঘটনাস্থলেই মৃত্যু হয় হোসমানির।

Advertisement

প্রতিশোর গল্প এখানেই শেষ হয়নি, খুনের পর কতকটা সিনেমার চরিত্রদের কায়দায় নিহতের বুকের পা তুলে দাঁড়ান যুবক। পথচলতি মানুষ এই দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে পড়েন। এর পর নিজেই ফোনে পুলিশে খবর দেন মাথাপতি। গ্রেপ্তারির পর খুনের কথা স্বীকার করেন তিনি। সঙ্গে জানান প্রতিশোধের গল্প।

Advertisement

২০১৬ সালের ঘটনা। অভিযুক্ত যুবক এরায়া মাথাপতির মায়ের সঙ্গে প্রেমের সম্পর্ক হয় বাসাপ্পা হোসমানির। ওই বছরই তিনি মাথাপাতির মাকে নিয়ে পালিয়ে যান। এর ফলে মাথাপতি পরিবারটি ভেঙে যায়। এই পারিবারিক বিপর্যয় মেনে নিতে পারেননি যুবক। তিনি প্রতিশোধের আগুন জ্বলছিলেন। কিন্তু হোসমানি কোলাপুরে থেকে গিয়েছিলেন। সম্প্রতি গ্রামে ফেরেন। এর পরেই তাঁকে হত্যার পরিকল্পনা করেন মাথাপতি। সেই মতো সোমবার সন্ধ্যায় বদলা নেওয়ার পর পুলিশ ডাকেন।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.