আমেরিকা হস্তক্ষেপ করলে আর একটা সিরিয়া হবে কাশ্মীর, বেনজির মন্তব্য মেহবুবার

জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রীর প্রশ্নবাণের মুখে ফারুক।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২২, ২০১৭, ১২:৫৯

options
link
আমেরিকা হস্তক্ষেপ করলে আর একটা সিরিয়া হবে কাশ্মীর, বেনজির মন্তব্য মেহবুবার

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাশ্মীর ইস্যুতে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ ইস্যুতে উত্তপ্ত হচ্ছ উপত্যকা। আমেরিকা, চিন মাথা গলালে আরও একটা সিরিয়া বা আফগানিস্তান হবে কাশ্মীর। চাঞ্চল্যকর মন্তব্য মেহবুবা মুফতির। জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রীর মতে ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক আলোচনাই সমাধানের পথ। আমেরিকা, চিনের হস্তক্ষেপ চেয়ে ফারুক আবদুল্লা শুক্রবার বিতর্কিত মন্তব্য করেছিলেন। ২৪ ঘণ্টার মধ্যে প্রধান প্রতিদ্বন্দ্বীকে এভাবেই জবাব দিলেন মেহবুবা।

Advertisement

[যুদ্ধ বাধলে দশদিনেই শেষ ভারতীয় সেনার গোলাবারুদ, CAG রিপোর্টে চাঞ্চল্য]

কাশ্মীর সমস্যা সমাধানে তিনি আগ্রহী। আগ বাড়িয়ে ডোনাল্ড ট্রাম্প এই বার্তা দিলেও,  নয়াদিল্লি তা পত্রপাঠ খারিজ করে দেয়। গত সপ্তাহে চিনও এমন উদ্যোগ নিতে চেয়েছিল। ভারত বেজিংকে বুঝিয়ে দেয় কাশ্মীর নিয়ে তারা তৃতীয় পক্ষের মাথা ঘামানো পছন্দ করে না। ভারতের দীর্ঘ দিনের এই অবস্থানের বাইরে গিয়ে শুক্রবার ফারুক আবদুল্লা বেনজির মন্তব্য করেছিলেন। কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেছিলেন, কাশ্মীর সমস্যার সমাধান করতে পারে চিন, আমেরিকার মতো বন্ধুরা। এরজন্য তাদেরকে জানাতে হবে। ন্যাশনাল কনফারেন্সের নেতার এই মন্তব্যে সমালোচনার ঝড় ওঠে। বিজেপি, কংগ্রেস ফারুকের বক্তব্য খণ্ডন করে। ফারুককে জবাব দিতে গিয়ে মেহবুবা মুফতি জানিয়েছেন চিন, আমেরিকা তাদের নিজেদের চরকায় তেল দিক। আফগানিস্তান, ইরাক, সিরিয়া নিয়ে আমেরিকা হস্তক্ষেপ করার পর দেশগুলির কী অবস্থা হয়েছে তা সকলে জানেন। ফারুকের উদ্দেশে মেহবুবার প্রশ্ন, আপনারা কী আরও একটি সিরিয়া, আফগানিস্তান চান।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[কাশ্মীর সমস্যায় দায়ী নেহরু-গান্ধী ও আবদুল্লা পরিবার, তির বিজেপি নেতার]

জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রীর বক্তব্য, কাশ্মীর নিয়ে দ্বিপাক্ষিক আলোচনাই একমাত্র সমাধানের পথ। লাহোর চুক্তির সময় বাজপেয়ী একথা বলেছিলেন। অতএব নয়াদিল্লির অন্য কারও  ভরসায় থাকার দরকার নেই। বিশেষজ্ঞদের বক্তব্য, উপত্যকার অশান্তি নিয়ে নাজেহাল মেহবুবা। এই পরিস্থিতিতে কাশ্মীর কার্ড খেলে রাজ্যবাসীর একাংশের কাছে গ্রহণযোগ্যতা বাড়াতে চেয়েছিলেন ন্যাশনাল কনফারেন্সের নেতা। তার জবাবে অখণ্ডতার পক্ষে বার্তা দিয়ে নয়াদিল্লির অবস্থানকে পোক্ত করলেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী। আফগানিস্তানে তালিবান, ইরাক ও সিরিয়া আইএস বিরোধী অভিযানের নামে তিনটি দেশে মার্কিন যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করেছিল। তালিবান বা আইএস থেকে দেশগুলি অনেকটা মুক্ত হলেও এখনও শান্তি ফেরেনি। অতএব আমেরিকা হইতে সাবধান। এই বার্তাই তুলে ধরলেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী।

Advertisement

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.