Uzbekistan

ধর্মান্তরণে চাপ, মাথায় ল্যাপটপ দিয়ে মার সহপাঠীর! মুসলিম দেশে বেঘোরে মৃত্যু কেরলের তরুণীর

তরুণীর সমস্ত শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে দাবি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১০, ২০২৬, ১৭:০৩

options
link
ধর্মান্তরণে চাপ, মাথায় ল্যাপটপ দিয়ে মার সহপাঠীর! মুসলিম দেশে বেঘোরে মৃত্যু কেরলের তরুণীর
ফাইল ছবি।

উজবেকিস্তানে অস্বাভাবিক মৃত্যু হয়েছে এক ২১ বছরের ভারতীয় তরুণীর। তিনি কেরল থেকে এখানে পড়তে এসেছিলেন বলে জানা যাচ্ছে। দাবি, উত্তপ্ত বচসার সময় তাঁরই এক সহপাঠীর মারে তাঁর মৃত্যু হয়েছে। কী কারণে খুন, তা নিয়ে ধন্দ রয়েছে। তবে বহু প্রত্যক্ষদর্শীর দাবি, অভিযুক্ত তাঁকে ধর্মান্তরণের জন্য চাপ দিচ্ছিলেন।

Advertisement

ঠিক কী হয়েছিল? জানা যাচ্ছে, তরুণীর নাম সাভারিয়া বসন্ত। অভিযুক্তের নাম সাদারুল আনম। মৃতার পরিবারের দাবি, দু’জনের মধ্যে ঝগড়া শুরু হয়। এরপরই তাঁকে হত্যা করেন সাদারুল। তদন্তকারী অফিসারদের দাবি, কিছু পড়ুয়া জানিয়েছেন, ঘটনার আগে সাভারিয়াকে ধর্মান্তরিত করার জন্য চাপ দিয়েছিলেন অভিযুক্ত। বেশ কয়েকজনের চোখের সামনেই এই ঘটনা ঘটেছে। কিন্তু সাভারিয়া ধর্মান্তরণে রাজি হননি। সেখানে আসা দূতাবাসের কর্মীদেরও বিষয়টি জানানো হয়েছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ঠিক কী কারণে খুন, তা এখনই পুরোপুরি বোঝা না গেলেও খুনের নেপথ্যে ধর্মান্তরণই প্রধান ‘মোটিভ’ বলেই প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। তরুণীর শরীরের সর্বত্রই আঘাতের চিহ্ন রয়েছে। যা থেকে নিশ্চিত ভাবেই মনে করা হচ্ছে, তাঁকে প্রবল নির্যাতনের শিকার হতে হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে বুধবার পুলিশ হত্যা মামলা রুজু করেছে। স্থানীয় হাসপাতালে দ্বিতীয়বার ময়নাতদন্তও সম্পন্ন হয়েছে। সাভারিয়ার পরিবারের দাবি, তদন্তটি যেন কেরালায় হয়। অভিযুক্তকে আইনি প্রক্রিয়ার মুখোমুখি করার জন্য উজবেকিস্তান থেকে ভারতে ফিরিয়ে আনার দাবিও করা হয়েছে।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.