সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১০০টির-ও বেশি জ্যান্ত সাপ ধরেছেন। পেশায় সাপুড়ে। কিন্তু সাপের মাথায় চুমু খাওয়ার ছবি তুলতে গিয়েই ঘটল বিপত্তি। গোখরোর কামড়ে মৃত্যু হল নবি মুম্বইয়ের বেলাপুরের বাসিন্দা সোমনাথ মাত্রের।ঘটনাটি ঘটেছে গত ২ ফেব্রুয়ারি। এই নিয়ে গত ১২ বছরে সাপের কামড়ে ৩১ জন সাপুড়ের মৃত্যুর ঘটনা ঘটল।
বাড়ির ভিতরেই ধর্ষণ করে খুন মাধ্যমিক পরীক্ষার্থীকে
ওই এলাকারই এক সাপুড়ে জানায়, ‘আমরা সোমনাথের এক বন্ধুর কাছ থেকে জানতে পেরেছি, ওই দিন সে একটি গাড়ি থেকে সাপ উদ্ধারের জন্য সিবিডি বেলাপুর গিয়েছিল। কিন্তু গোখরোকে উদ্ধারের পর সে হঠাৎ করে সাপটির মাথার পিছনে চুমু খাওয়ার ছবি তুলতে যায়। তখনই গোখরোটি ঘুরে সোমনাথের বুকে ছোবল মারে।’ আরেক সাপুড়ের কথায়, ‘সোমনাথকে নবি মুম্বইয়ের একটি হাসপাতালে পাঁচদিন ভর্তি রাখা হয়েছিল। সেখানেই তাঁর মৃত্যু হয়। এর আগে ১০০টিরও বেশি বিষাক্ত সাপ ধরার অভিজ্ঞতা ছিল সোমনাথের।’ আগামীদিনে এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে সেদিকে লক্ষ্য রাখার জন্য বনদপ্তরের কাছে আর্জি জানিয়েছে অনেক স্বেচ্ছাসেবী সংগঠন। পাশাপাশি তাদের দাবি, যারা ফের এই ধরনের কাজ করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে যেন উপযুক্ত ব্যবস্থা নেয় বনদপ্তর।
পাঠ্যবই থেকে এবার বাদ পড়লেন রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র!
সরীসৃপ-সংক্রান্ত বিশারদ এবং ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার কেদার ভিদের কথায়, ‘এখনকার দিনে সাপেদের সংরক্ষণের জন্য আমাদের সাপধরা, তাদের নিয়ে খেলা দেখানো বা এই ছবি তোলার মতো কাজ বন্ধ করতে হবে। তাহলেই সমাজে সাপের কামড়ে মৃত্যুর মতো ঘটনাও কম ঘটবে।’ এক স্বেচ্ছাসেবী সংস্থার সদস্য গণেশ মেহেনদালে বলেন, ‘এই ধরনের কার্যকলাপ রুখতে এখনই বনদপ্তরের এগিয়ে আসা উচিত। যে কোনও ধরনের সাপ নিয়ে খেলা দেখানোটাই বেআইনি। অনেক সময় দেখা যায়, সাপ ধরতে গিয়েই মারা যান সাপুড়েরা। এরকম পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করার জন্য কিছু নিয়মকানুন আনা প্রয়োজন। ‘
সর্বশেষ খবর
-
নেপাল বিপর্যয়ের ৮ দিন পরেও মেলেনি মুকুলের পুত্রবধূর খোঁজ, হাসপাতালে পৌঁছল ডিএনএ নমুনা
-
ঘুমের ওষুধ ভুলে যান, শোয়ার আগে এই কেক খেতে পারলেই আসবে নিশ্চিন্তির ঘুম! রইল রেসিপি
-
বিপজ্জনকভাবে কর্মীদের নামানোয় না! ম্যানহোল পরিষ্কারে উন্নত প্রযুক্তির জন্য কেন্দ্রীয় সংস্থার সঙ্গে চুক্তির ভাবনা
-
ডায়েরিতে লেখা প্রতারণার ‘স্ক্রিপ্ট’, কসবার ভুয়ো কলসেন্টারে অভিযান চালিয়ে ধৃত ৬৭
-
মোদির ‘শান্তির বার্তা’ নিয়ে কিয়েভে জয়শংকর! এবার ইউক্রেন যুদ্ধের মধ্যস্থতায় ভারত?