পহেলগাঁওয়ের নৃশংস হত্যাকাণ্ড আজও ভোলেনি ভারত। দেশের গায়ে লেগে থাকা ক্ষত এখনও তাজা। এই পরিস্থিতিতে পহেলগাঁও জঙ্গি হামলার ফের বদলা নিল ভারতীয় সেনা। জম্মু ও কাশ্মীরে নিকেশ পাক মদতপুষ্ট সন্ত্রাসবাদী সংগঠন লস্কর-ই-তইবার কুখ্যাত কমান্ডার ইয়াসির। সূত্রের খবর, পহেলগাঁও হামলার অন্যতম চক্রী ছিল সে।
আরও পড়ুন:
সম্প্রতি গোপন সূত্রে নিরাপত্তাক্ষীদের কাছে খবর আসে, কাশ্মীরের বুদগাম জেলায় লুকিয়ে রয়েছে ইয়াসির। এরপরই শনিবার ইউসমার্গের জঙ্গলঘেরা পাহাড়ি এলাকায় যৌথভাবে তল্লাশি অভিযানে নামে সেনার স্পেশাল ফোর্সেস এবং ৫৩ রাষ্ট্রীয় রাইফেলস। পিছু হঠার জায়গা না পেয়ে রীতিমতো কোণঠাসা হয়ে পড়ে ইয়াসির। নিরাপত্তাবাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে সে। পালটা জবাব দেয় বাহিনীও। দীর্ঘক্ষণ দু’পক্ষের গুলির লড়াই চলার পর অবশেষে মৃত্যু হয় লস্কর কমান্ডারের।
সূত্রের খবর, পহেলগাঁও হামলার মূলচক্রী সুলেমান মুসা গোষ্ঠীর সদস্য ছিল ইয়াসির। যদিও প্রায় এক বছর আগে সে ওই গোষ্ঠী থেকে বেরিয়ে আসে বলে খবর। এরপর থেকে পৃথকভাবে ইয়াসির জঙ্গি কার্যক্রম চালাচ্ছিল। বহুদিন ধরেই ভারতীয় গোয়েন্দাদের নজরে ছিল সে। অবশেষে তাকে খতম করা হল। ইয়াসিরের সঙ্গে কার কার যোগাযোগ ছিল এবং তার নেটওয়ার্ক সম্পর্কে আরও তথ্য জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। প্রসঙ্গত, গত বছর ‘অপারেশন মহাদেব’ অভিযানে জম্মু ও কাশ্মীরে সেনার গুলিতে খতম হয় ৩ জঙ্গি। নিহত জঙ্গিদের মধ্যে ছিল পহেলগাঁও হামলার মাস্টারমাইন্ড সুলেমান মুসা ও তার দুই সঙ্গী।
সর্বশেষ খবর
-
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে একজোট বিরোধীরা, অপসারণের দাবিতে এবার সংসদের দু’কক্ষেই ইমপিচমেন্ট প্রস্তাব!
-
দুধের তৈরি না হলে বলা যাবে না ‘পনির’, ভেজালের রমরমা রুখতে কড়া নিয়মের পথে কেন্দ্র
-
পুজোয় বাঙালির পাতে পড়বে না পদ্মার ইলিশ! রুপোলি শস্য রপ্তানিতে মেলেনি ছাড়পত্র
-
SIR-এ বাদ, ট্রাইব্যুনালেও ওঠেনি নাম, হতাশায় চরম সিদ্ধান্ত কালনার যুবকের!
-
নাম জড়ায় ভূপেশ বাঘেল, রণবীর কাপুরদের! গ্রেপ্তার সেই মহাদেব বেটিং অ্যাপের কিংপিং